কলকাতায় দক্ষিণ পূর্ব রেলে চাকরি, গ্রুপ ডি পদে আবেদন করবেন কীভাবে?

তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলের অধীনে দক্ষিণ পূর্ব রেলের কলকাতা শাখায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC)। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগে আবেদন করার সুযোগ রয়েছে। আরও উল্লেখযোগ্য বিষয়, প্রার্থী বাছাইয়ের জন্য কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না বলে জানানো হয়েছে। ফলে রেলে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত, কীভাবে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কবে—নিয়োগ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।

- Advertisement -

দক্ষিণ পূর্ব রেল কলকাতায় গ্রুপ ডি পদে নিয়োগ

বিজ্ঞপ্তি নম্বরSER/Pers/Sports Quota/OA/2026-27
নিয়োগকারী সংস্থাদক্ষিণ পূর্ব রেলওয়ে (RRC SER)।
মোট শূন্যপদ৫৪টি।
পদের ধরনগ্রুপ ‘সি’ (লেভেল ৪/৫ ও লেভেল ২/৩) এবং গ্রুপ ‘ডি’ (লেভেল ১)।
আবেদনের মাধ্যমসম্পূর্ণ অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.rrcser.co.in

শূন্যপদের বিন্যাস

পদের ধরনপে লেভেলশূন্যপদ
গ্রুপ ‘সি’লেভেল-৪ / লেভেল-৫মোট শূন্যপদ ৫টি
গ্রুপ ‘সি’লেভেল-২ / লেভেল-৩মোট শূন্যপদ ১৬টি
গ্রুপ ‘ডি’লেভেল-১মোট শূন্যপদ ৩৩টি

শিক্ষাগত যোগ্যতা

দক্ষিণ পূর্ব রেলের গ্রুপ সি ও ডি পদে আবেদন করার জন্য পদ অনুযায়ী আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। লেভেল-৪ ও লেভেল-৫ পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, লেভেল-২ ও লেভেল-৩ পদে আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। এছাড়া মাধ্যমিক পাসের সঙ্গে ITI সার্টিফিকেট অথবা NCVT অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকলেও এই স্তরের পদগুলিতে আবেদনের সুযোগ রয়েছে। লেভেল-১ পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস, ITI পাস অথবা NCVT অনুমোদিত NAC থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা

দক্ষিণ পূর্ব রেলের গ্রুপ সি ও ডি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, আবেদনকারীর জন্মতারিখ ২ জানুয়ারি ২০০২ থেকে ১ জানুয়ারি ২০০৯-এর মধ্যে হতে হবে।

- Advertisement -

ক্রীড়া যোগ্যতা

  • লেভেল-৪/৫: সিনিয়র অলিম্পিক গেমসে দেশের প্রতিনিধি, অথবা ওয়ার্ল্ড কাপ/ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ/এশিয়ান গেমস/কমনওয়েলথ গেমস/ইউথ অলিম্পিক্সে অন্তত ৩য় স্থান অর্জনকারীরা আবেদন করতে পারবেন। দাবায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ‘গ্র্যান্ড মাস্টার খেতাবধারী হতে হবে।
  • লেভেল-২/৩: ওয়ার্ল্ড কাপ/ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ/এশিয়ান গেমসে অংশগ্রহণকারী, অথবা কমনওয়েলথ/এশিয়ান চ্যাম্পিয়নশিপ/সাউথ এশিয়ান গেমসে অন্তত ৩য় স্থান, অথবা সিনিয়র/ইয়ুথ/জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা ন্যাশনাল গেমসে অন্তত ৩য় স্থান অর্জনকারীরা যোগ্য।
  • লেভেল-১: আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব অথবা ফেডারেশন কাপ বা সিনিয়র ন্যাশনালে নির্দিষ্ট র‍্যাঙ্ক বা কৃতিত্ব থাকলে আবেদন করতে পারবেন। ক্রিকেটের ক্ষেত্রে বিসিসিআই (BCCI) আয়োজিত অনুমোদিত টুর্নামেন্টে নির্দিষ্ট পারফরম্যান্স প্রযোজ্য।

বেতন

পদের ধরনপে লেভেলগ্রেড পে
গ্রুপ ‘সি’লেভেল-৪ / লেভেল-৫গ্রেড পে যথাক্রমে ২৪০০/- ও ২৮০০/- টাকা।
গ্রুপ ‘সি’লেভেল-২ / লেভেল-৩গ্রেড পে যথাক্রমে ১৯০০/- ও ২০০০/- টাকা।
গ্রুপ ‘ডি’লেভেল-১গ্রেড পে ১৮০০/- টাকা।

দক্ষিণ পূর্ব রেলে অনলাইনে আবেদন পদ্ধতি

১) প্রথমে দক্ষিণ পূর্ব রেলের অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট www.rrcser.co.in-এ যান।

- Advertisement -

২) হোমপেজে থাকা “Online/E-Application for Sports Quota (OA)/2026-27” লিঙ্কে ক্লিক করে “New Registration” অপশন বেছে নিন।

৩) নিজের নাম, জন্মতারিখ, ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। এরপর প্রাপ্ত লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করুন।

৪) আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ক্রীড়া সংক্রান্ত বিবরণ সঠিকভাবে পূরণ করুন এবং নিজের ক্রীড়া বিভাগ নির্বাচন করুন।

৫) নির্ধারিত নিয়ম অনুযায়ী সাম্প্রতিক রঙিন ছবি, স্বাক্ষর ও বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ আপলোড করুন।

৬) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ক্রীড়া সার্টিফিকেট এবং পরিচয়পত্রের স্ব-প্রত্যয়িত (Self-attested) PDF কপি আপলোড করুন।

৭) প্রযোজ্য আবেদন ফি জমা দিয়ে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করুন। এরপর আবেদনপত্র Submit করে জমা দেওয়া ফর্মের কপি সংরক্ষণ করুন।

বিশেষ দ্রষ্টব্য: আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত নথি, ফি এবং আবেদনের শেষ তারিখ যাচাই করে নেবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ৩১ অক্টোবর, ২০২৬।
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
  • ট্রায়ালের তারিখ: পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে
Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News