তামান্না খান, কলকাতাঃ সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন (SSC) প্রকাশ করেছে SSC CHSL Recruitment 2026-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি। প্রতি বছর এই নিয়োগের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীদের চাকরির সুযোগ দেওয়া হয়। এবছরও লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA) এবং ডেটা এন্ট্রি অপারেটর (DEO)-সহ একাধিক পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২,৫০০-এরও বেশি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই যারা SSC CHSL 2026 পরীক্ষায় বসতে আগ্রহী, তারা আবেদন করার আগে যোগ্যতা, প্রয়োজনীয় নথি, আবেদন পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন এবং আবেদনের শেষ তারিখ সম্পর্কে বিস্তারিত জেনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নিন।
উচ্চমাধ্যমিক পাশেই ২৫০০-এর বেশি সরকারি চাকরি
| পরীক্ষার নাম | SSC CHSL Recruitment 2026 |
| নিয়োগকারী সংস্থা | কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন। |
| যোগ্যতা | উচ্চমাধ্যমিক পাস। |
| মোট শূন্যপদ | ২৫৩৬ টি। |
| কোথায় নিয়োগ হবে | রেল, ইনকাম ট্যাক্স, ন্যারকোটিক্স, এক্সাইজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে। |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |
আরও পড়ুনঃ বিয়ের পর আধার কার্ডে পদবি বদলাবেন? জানুন প্রয়োজনীয় নথি ও নিয়ম
শিক্ষাগত যোগ্যতা
SSC CHSL 2026-এর সাধারণ LDC, JSA এবং অধিকাংশ DEO পদের জন্য আবেদন করতে হলে যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক (12th) বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে। তবে নির্দিষ্ট কিছু দপ্তরের DEO এবং DEO Grade ‘A’ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার নিয়ম কিছুটা আলাদা। উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং SSC-র অধীন নির্দিষ্ট পদের জন্য আবেদনকারীদের বিজ্ঞান শাখায় গণিত বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
বয়সসীমা
SSC CHSL 2026-এ আবেদন করার জন্য ০১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট ছাড় পাবেন। অর্থাৎ, SC, ST, OBC-সহ বিভিন্ন সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ের সুবিধা রয়েছে।
বেতন কাঠামো
| পদ | লেভেল | মূল বেতন |
| লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) / জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA) | পে লেভেল-২ | ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। |
| ডেটা এন্ট্রি অপারেটর (DEO) | পে লেভেল-৪ এবং কিছু ক্ষেত্রে পে লেভেল-৫ | ২৫,৫০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা। |
| ডেটা এন্ট্রি অপারেটর, গ্রেড ‘A’ (DEO Grade A) | পে লেভেল-৪ | ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা। |
কিভাবে আবেদন করবেন?
SSC CHSL 2026-এর জন্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে ssc.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Login or Register’ অপশনে ক্লিক করে OTR (One-Time Registration) সম্পন্ন করতে হবে। এরপর ওয়েবক্যাম অথবা ‘my SSC’ মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি লাইভ ছবি তুলতে হবে এবং নির্ধারিত মাপ অনুযায়ী পরিষ্কার স্ক্যান করা স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন করার সময় নিজের সুবিধাজনক রিজিয়নের অধীনে পছন্দ অনুযায়ী তিনটি পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার সুযোগ থাকবে। সবশেষে নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে ৬টি সড়ক প্রকল্পে বড় বরাদ্দ, ১৯৪ কিমি রাস্তার হবে উন্নয়ন
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- বিজ্ঞপ্তি প্রকাশ ও অনলাইন আবেদন শুরু: ০৭ সেপ্টেম্বর ২০২৬।
- অনলাইনে আবেদনের শেষ তারিখ: ০৭ অক্টোবর ২০২৬ (রাত ১১:০০ টা পর্যন্ত)।
- অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ০৮ অক্টোবর ২০২৬ (রাত ১১:০০ টা পর্যন্ত)।
- অ্যাপ্লিকেশন কারেকশন উইন্ডো: ১৪ অক্টোবর ২০২৬ থেকে ১৬ অক্টোবর ২০২৬ (রাত ১১:০০ টা পর্যন্ত)।
- টিয়ার-১ পরীক্ষা: পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
- টিয়ার-২: পরবর্তীতে জানানো হবে।
