১৭৪৮ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করবে SSC, আবেদন করতে কী যোগ্যতা প্রয়োজন?

-

তামান্না খান, কলকাতাঃ দেশের চাকরিপ্রার্থীদের জন্য ফের বড় সুযোগ। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন (SSC) প্রকাশ করেছে SSC JE Recruitment 2026-এর বিজ্ঞপ্তি। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে মোট ১,৭৪৮ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। দেশের যে কোনও প্রান্তের যোগ্য মহিলা ও পুরুষ প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের গ্রুপ ‘বি’ নন-গেজেটেড পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগে কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত, বেতন কত এবং কীভাবে আবেদন করবেন—তার বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ১৭৪৮ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

পরীক্ষাSSC JE Recruitment 2026
নিয়োগকারী সংস্থাস্টাফ সিলেকশন কমিশন (SSC)।
পদের নামজুনিয়র ইঞ্জিনিয়ার ও সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ১,৭৪৮টি।
চাকরির ধরনস্থায়ী কেন্দ্রীয় সরকারি চাকরি।
আবেদনের মাধ্যমসম্পূর্ণ অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটssc.gov.in
আরও পড়ুনঃ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি বিভাগে ৩৭৬ শূন্যপদে নিয়োগ, পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল / ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল)

জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় B.E./B.Tech অথবা ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করতে হবে। তবে BRO এবং MES-এর মতো কিছু দপ্তরে ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে পরিকল্পনা, রূপায়ণ বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অন্যদিকে, CPWD ও CWC-তে আবেদন করার জন্য কোনও কাজের অভিজ্ঞতা প্রয়োজন নেই।

- Advertisement -

জুনিয়র ইঞ্জিনিয়ার (টেলিকমিউনিকেশন)

টেলিকমিউনিকেশন শাখার জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি, টেলিকমিউনিকেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাস হতে হবে।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন অথবা আইটি বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেও এই পদের জন্য আবেদন করা যাবে।

- Advertisement -
আরও পড়ুনঃ SBI SCO Recruitment 2026: স্টেট ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, কলকাতায় চাকরির সুযোগ

বয়সসীমা

SSC JE Recruitment 2026-এ আবেদন করার ক্ষেত্রে ১ আগস্ট ২০২৬ অনুযায়ী বেশিরভাগ পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে CPWD এবং লাইটহাউসেস দপ্তরের মতো কিছু নির্দিষ্ট পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর রাখা হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

- Advertisement -
  • এসসি/এসটি (SC/ST): ৫ বছর
  • ওবিসি (OBC): ৩ বছর
  • প্রতিবন্ধী প্রার্থী (PwBD): শ্রেণি অনুযায়ী ১০ থেকে ১৫ বছর
  • প্রাক্তন সেনাকর্মী (Ex-Servicemen): কর্মজীবনের মেয়াদ বাদ দেওয়ার পর অতিরিক্ত ৩ বছর

বেতন কাঠামো

SSC JE Recruitment 2026-এর অধীনে নির্বাচিত প্রার্থীদের ৭ম বেতন কমিশন অনুযায়ী পে ম্যাট্রিক্সের লেভেল-৬ অনুসারে বেতন দেওয়া হবে। এই পদে প্রাথমিক মূল বেতন ৩৫,৪০০ টাকা। অভিজ্ঞতা ও নিয়ম অনুযায়ী ধাপে ধাপে বেতন বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১,১২,৪০০ টাকা পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি প্রার্থীরা মহার্ঘ ভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA), যাতায়াত ভাতা (TA) সহ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য প্রযোজ্য অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

কীভাবে আবেদন করবেন?

SSC JE Recruitment 2026-এর জন্য অনলাইনে আবেদন করতে হলে প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। চাইলে Google Play Store থেকে ‘mySSC’ অ্যাপ ডাউনলোড করেও আবেদন করা যাবে।

১. প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে One Time Registration (OTR) সম্পন্ন করুন।
২. OTR সফলভাবে সম্পন্ন হলে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
৩. এরপর ‘Live Examinations’ ট্যাবে গিয়ে ‘Junior Engineer Examination, 2026’-এর Apply লিঙ্কে ক্লিক করুন।
৪. ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা-সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং পরীক্ষার কেন্দ্র নির্বাচন করুন।
৫. স্মার্টফোনের মাধ্যমে সরাসরি ছবি তুলে নির্দিষ্ট নিয়ম মেনে আপলোড করুন।
৬. এরপর স্ক্যান করা স্বাক্ষর আপলোড করুন।
৭. ফর্মে দেওয়া সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে অনলাইনে আবেদন ফি জমা দিন।
৮. সবশেষে আবেদনপত্রটি Final Submit করে ভবিষ্যতের প্রয়োজনের জন্য একটি কপি সংরক্ষণ করে রাখুন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

SSC JE Recruitment 2026-এর আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলি এক নজরে দেখে নিন—

  • অনলাইন আবেদন শুরু: ২ সেপ্টেম্বর, ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, রাত ১১টা পর্যন্ত
  • অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময়: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, রাত ১১টা পর্যন্ত
  • ফর্ম সংশোধনের সময়সীমা: ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬, রাত ১১টা পর্যন্ত
  • কম্পিউটার ভিত্তিক পেপার-১ পরীক্ষা: অক্টোবর/নভেম্বর, ২০২৬ (সম্ভাব্য)
  • কম্পিউটার ভিত্তিক পেপার-২ পরীক্ষা: ডিসেম্বর, ২০২৬ (সম্ভাব্য)
Breaking News