তামান্না খান, কলকাতাঃ চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় অবস্থিত সরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (GIMS)-এর তরফে স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Staff Nurse Job)। এই নিয়োগের মাধ্যমে মোট ১০০টি শূন্যপদ পূরণ করা হবে।
পশ্চিমবঙ্গসহ ভারতের যেকোনো রাজ্যের যোগ্য প্রার্থীরা GIMS-এর স্টাফ নার্স পদে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দারাই রাজ্যভিত্তিক সংরক্ষণের সুবিধা পাবেন। অন্য রাজ্যের SC, ST, OBC বা EWS প্রার্থীরা আবেদন করতে পারলেও তাঁদের সাধারণ (UR) প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। এই নিয়োগে মোট ১০০টি পদ রয়েছে—UR ৪০, OBC ২৭, SC ২১, ST ২ এবং EWS ১০টি। বেতন স্কেল ৪৪,৯০০ টাকা, সঙ্গে প্রযোজ্য সরকারি সুযোগ-সুবিধা। আবেদনের বয়সসীমা ২১ থেকে ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা
স্টাফ নার্স পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Sc Nursing অথবা Post Basic B.Sc Nursing পাস হতে হবে। এছাড়া GNM (General Nursing and Midwifery) ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে, তবে ন্যূনতম ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীর Indian Nursing Council (INC) অথবা সংশ্লিষ্ট রাজ্যের নার্সিং কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।
আবেদনের সময়সীমা ও নিয়োগ পদ্ধতি
এই নিয়োগে প্রার্থীদের প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (CBT) দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং এরপর মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে এবং আবেদন করার শেষ তারিখ ৭ অক্টোবর।
কিভাবে আবেদন করবেন?
GIMS-এর স্টাফ নার্স পদে অনলাইনে আবেদন করতে হবে। সাধারণ (UR), OBC ও EWS প্রার্থীদের আবেদন ফি মোট ১,২৯৮ টাকা, যার মধ্যে ১,১০০ টাকা মূল ফি এবং ১৮৮ টাকা GST। উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা SC ও ST প্রার্থীদের ক্ষেত্রে মোট ফি ৯৪৪ টাকা, যার মধ্যে ৮০০ টাকা মূল ফি ও ১৪৪ টাকা GST। তবে উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি সম্পূর্ণ মকুব করা হয়েছে।
GIMS Staff Nurse Online Apply 2026 Link: Apply Now
