Homeপশ্চিমবঙ্গঘরছাড়া তৃণমূল কর্মীদের ফেরানোর আশ্বাস, শর্ত বেঁধে দিলেন শুভেন্দু

ঘরছাড়া তৃণমূল কর্মীদের ফেরানোর আশ্বাস, শর্ত বেঁধে দিলেন শুভেন্দু

-

২০২৬ সালের নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে আসছে। কোথাও দলীয় কর্মীদের ওপর হামলা, কোথাও আবার ঘরছাড়া হওয়ার অভিযোগ। শুক্রবার বিধানসভা অধিবেশনে এই বিষয়টি তুলে ধরেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আর সেই অভিযোগের জবাব দিতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানিয়ে দিলেন ঘরছাড়া তৃণমূল নেতা মন্ত্রীদের ফেরানো হবে। তবে বেঁধে দিলেন শর্ত।

ভোট পরবর্তী হিংসা নিয়ে ক্ষুব্ধ শোভন দেব চট্টোপাধ্যায়

বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশনেই ভোট পরবর্তী হিংসার ইস্যুতে সরব হয়ে ওঠে বিরোধী দল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় একাধিক অভিযোগ তুলে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করেন, “বহু তৃণমূল কর্মী ঘরছাড়া রয়েছেন। বিজেপি ক্ষমতায় আসার পর ভরসা কমেছে, বরং মানুষের মধ্যে ভয় বেড়েছে।” তবে তাঁর তোলা সমস্ত অভিযোগই খারিজ করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানান, যাঁরা ঘরছাড়া হয়েছেন বলে দাবি করা হচ্ছে, তাঁদের সসম্মানে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবে বিজেপি সরকার।

- Advertisement -

শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

)

ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, “ঘর ছাড়া কেউ আছে বলে আমার জানা নেই। আপনি জানলে প্রশাসনকে জানাবেন। যদি কেউ ঘরছাড়া থাকে, আপনি মাননীয় DGP-কে তালিকা দেবেন। তবে শর্ত একটাই। ওই ব্যক্তির বিরুদ্ধে যদি ২০২১ সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কোনও অভিযোগ না থাকে তাহলে তাঁকে এলাকার বিজেপি বিধায়ক ও পুলিশের এসপি সসম্মানে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। তবে যদি অভিযোগ থাকে তাহলে তাকে সরাসরি জেলে ঢোকানো হবে।”

এদিন বিরোধী দলনেতার বক্তব্য চলাকালীনই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বিজেপি বিধায়কদের একাংশ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই দলীয় বিধায়কদের শান্ত হতে বলেন। এর আগেও স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে বিধানসভায় উত্তাপ ছড়ায়। বিজেপি বিধায়কদের ‘চোর চোর’ স্লোগানের প্রতিবাদে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান তৃণমূল বিধায়কেরা। এমনকি স্পিকার নির্বাচনের সময়ও তাঁরা সভায় উপস্থিত ছিলেন না। পরে অবশ্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফের অধিবেশনে যোগ দেন তৃণমূল বিধায়কেরা।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -