তামান্না খান, কলকাতাঃ যে সমস্ত ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন করে আবেদন বা রিনিউয়াল করেছিলেন, তাঁদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গত শিক্ষাবর্ষের পড়ুয়াদের স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর কয়েক মাস পেরিয়ে গেলেও এতদিন টাকা দেওয়া শুরু হয়নি। তবে এবার সেই অপেক্ষার অবসান হয়েছে। ইতিমধ্যেই একাধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পৌঁছেছে। আপনার আবেদনের স্ট্যাটাস কী থাকলে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কবে টাকা পেতে পারেন, তা জেনে নিন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপডেট
ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন মাসের পর মাস Approved থাকা সত্ত্বেও প্রায় ৬-৭ মাস ধরে টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে অনেকের আবেদনের স্ট্যাটাসে “Application Approved (Scholarship Amount not Disbursed Yet)” দেখাচ্ছিল। অবশেষে সেই স্ট্যাটাস পরিবর্তন হয়ে বর্তমানে *“Application Sanctioned (Scholarship Amount Disbursed) It may take a few days for the amount to be credited in the A/C.” দেখাচ্ছে।
যেসব ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই নতুন স্ট্যাটাসটি দেখা যাচ্ছে, তাঁদের স্কলারশিপের টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তাই অবশ্যই নিজের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস একবার চেক করে নিন। যদি আপনার স্ট্যাটাসেও “Application Sanctioned (Scholarship Amount Disbursed)” দেখায়, তাহলে আর কয়েকদিন অপেক্ষা করুন। খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও স্কলারশিপের টাকা পেয়ে যাবে।
কোন স্ট্যাটাস থাকলে স্কলারশিপের টাকা পাবেন?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর স্ট্যাটাস Disbursed দেখানোর পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা প্রতিটি জেলার ট্রেজারি অফিস থেকে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়ে থাকে, গত কয়েকদিনে দেখা যাচ্ছে কলকাতা সাইডের ট্রেজারি অফিস গুলি থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা দেওয়া হচ্ছে বাকি জেলাগুলিতেও খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু হবে এবং কিছু কিছু জেলাতে টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে।
- Application Approved, Scholarship Amount not Disbursed yet স্ট্যাটাসে যদি এই লেখাটা দেখায় তাহলে বুঝবে তোমার আবেদন পত্র মঞ্জুর করা হয়েছে তোমার একাউন্টে টাকা পাঠানোর কাজ শীঘ্রই শুরু হবে। এই স্ট্যাটাসের ১০ থেকে ২০ দিনের মধ্যে তোমার একাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে।
- Application Sanctioned, Scholarship Amount Disbursed এই স্ট্যাটাসের অর্থ হল তোমার ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তোমার যদি একাউন্টের তথ্য ঠিক থাকে তাহলে ৭ দিনের মধ্যে তোমার একাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে।
| বিবরণ | লিংক বা তথ্য |
|---|---|
| স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তথা বিকাশ ভবন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট | https://svmcm.wb.gov.in/ |
