Homeপ্রকল্পসরকারি প্রকল্পTaruner Swapna Tab: ট্যাবের ১০ হাজার টাকা নিয়ে বড় আপডেট!

Taruner Swapna Tab: ট্যাবের ১০ হাজার টাকা নিয়ে বড় আপডেট!

-


মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হলেই গত কয়েক বছর ধরে রাজ্যের পড়ুয়াদের অ্যাকাউন্টে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে (Taruner Swapna Tab)। এই টাকায় বহু ছাত্রছাত্রী ট্যাব, স্মার্টফোন বা অনলাইন পড়াশোনার প্রয়োজনীয় ডিভাইস কিনেছে। তবে ২০২৬ সালে সরকার পরিবর্তনের জল্পনার আবহে নতুন করে প্রশ্ন উঠেছে—এবারও কি এই প্রকল্পের টাকা মিলবে, নাকি বন্ধ হতে পারে এই জনপ্রিয় প্রকল্প?

Taruner Swapna Scheme: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে আপডেট

করোনা-পরবর্তী সময়ে অনলাইন শিক্ষার বাড়তি প্রয়োজনীয়তা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব বা স্মার্ট ডিভাইস কেনার জন্য ১০ হাজার টাকার অনুদান দেওয়া হতো। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত অনেকের মতে, ডিজিটাল শিক্ষার এই সময়ে প্রকল্পটি বন্ধ হয়ে গেলে গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা বহু পড়ুয়া সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারে। তবে অন্যদিকে, শিক্ষকদের একাংশের দাবি—এই বিপুল অর্থ স্কুলের পরিকাঠামো উন্নয়নে ব্যয় করা হলে তা আরও কার্যকর হতে পারে।

- Advertisement -

রকার কী ইঙ্গিত দিল?

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন সরকারি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নতুন সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে চালু থাকা গুরুত্বপূর্ণ সমাজকল্যাণমূলক প্রকল্পগুলিতে হঠাৎ বড় পরিবর্তন আনা হবে না। সেই কারণেই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়েও পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে কৌতূহল বাড়লেও, আপাতত এটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে—এমন কোনও সরকারি ঘোষণা সামনে আসেনি। ফলে এই বছরও প্রকল্পটি চালু থাকতে পারে বলেই আশা করছেন অনেকেই।

নতুন ছাত্র-ছাত্রীদের কি কি কাজ করে রাখতে হবে?

ছাত্র-ছাত্রীদের অবশ্য নিজস্ব নামে ব্যাংক একাউন্ট, আধার কার্ড এবং স্কুলের নামের বানান একই থাকতে হবে, যাতে ভেরিফিকেশন করতে কোন সমস্যা না হয়। তার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক রাখতে হবে

গুরুত্বপূর্ণ তথ্যলিংক
2026 সম্ভাব্য আবেদন শুরুর তারিখসেপ্টেম্বর-অক্টোবর 2026
অফিসিয়াল লেটেস্ট আপডেট »Click Here →
Taruner Swapna Portal (সেলফ ডিক্লারেশন এবং ভেরিফিকেশন পোর্টাল)https://selfdeclaration.wb.gov.in/

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -