১৭ জুলাই ভারতের বাজারে আসছে Tecno Camon 50 Ultra 5G, জানুন কী কী ফিচার মিলবে

-

প্রিমিয়াম স্মার্টফোন বাজারে নতুন বিকল্প নিয়ে আসছে টেকনো। চলতি বছরের মার্চ মাসে বিশ্ববাজারে লঞ্চ হওয়া Tecno Camon 50 Ultra 5G এবার ভারতের বাজারেও আত্মপ্রকাশ করতে চলেছে। কোম্পানির ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ জুলাই ভারতে ফোনটির আনুষ্ঠানিক লঞ্চ হবে। ইতিমধ্যেই Tecno-র অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেখানেই লঞ্চের তারিখের পাশাপাশি ফোনটির একাধিক গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে।

Camon 50 Ultra ফোনের লঞ্চ ডিটেইলস

কোম্পানির ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ জুলাই দুপুর ১২টায় ভারতে Tecno Camon 50 Ultra 5G-এর সফট লঞ্চ অনুষ্ঠিত হবে। এই সময়েই ফোনটির দাম এবং বিক্রির সমস্ত তথ্য প্রকাশ করা হবে। ইতিমধ্যেই স্মার্টফোনটি Amazon-এ তালিকাভুক্ত করা হয়েছে। ফলে নিশ্চিতভাবেই ই-কমার্স প্ল্যাটফর্মটির মাধ্যমেই এর বিক্রি শুরু হবে। ভারতীয় বাজারে ফোনটি Nebula Titanium, Cypress Green এবং Misty Purple—এই তিনটি রঙে পাওয়া যাবে।

- Advertisement -

Camon 50 Ultra ফোনের স্পেসিফিকেশন

যেহেতু Tecno Camon 50 Ultra 5G ইতিমধ্যেই বিশ্ববাজারে লঞ্চ হয়েছে, তাই ফোনটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার আগে থেকেই জানা গেছে। এই স্মার্টফোনে রয়েছে প্রিমিয়াম Silk-Flow ডিজাইন এবং ৪ ন্যানোমিটার প্রসেসে তৈরি MediaTek Dimensity 7400 Ultimate চিপসেট, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.৬GHz। গ্লোবাল ভ্যারিয়েন্টে LPDDR5X RAM ব্যবহার করা হয়েছে, তাই ভারতের মডেলেও একই ধরনের RAM থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ফোনটিতে Extended RAM প্রযুক্তির সুবিধাও থাকতে পারে, যার মাধ্যমে ফিজিক্যাল ও ভার্চুয়াল RAM মিলিয়ে আরও ভালো মাল্টিটাস্কিং পারফরম্যান্স পাওয়া যাবে। সফটওয়্যারের দিক থেকে ভারতীয় ভ্যারিয়েন্টে Android 16 ভিত্তিক HiOS 16 দেওয়া হতে পারে।

ডিসপ্লের ক্ষেত্রে Tecno Camon 50 Ultra 5G-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে (1208×2644 পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে ১৪৪Hz রিফ্রেশ রেট, 2304Hz PWM ডিমিং এবং সর্বোচ্চ ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিন সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i ব্যবহার করা হয়েছে। এছাড়া গ্লোবাল ভ্যারিয়েন্টে থাকা ProXDR Eye-Care প্রযুক্তি দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলেও চোখের উপর চাপ কিছুটা কমাতে সাহায্য করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে আছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT700C OIS প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের ৩x টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনের দিকে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে।

- Advertisement -

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 50 Ultra 5G-তে ৬,৫০০mAh ব্যাটারি দেওয়া হতে পারে। গ্লোবাল ভ্যারিয়েন্টে কোম্পানি ৫ বছরের ব্যাটারি হেলথ বজায় থাকার দাবি করেছে, তাই ভারতীয় মডেলেও একই সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত চার্জিংয়ের জন্য ফোনটিতে ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে, যা কম সময়ে ব্যাটারি চার্জ করতে সাহায্য করবে। এছাড়া গ্লোবাল মডেলের পুরুত্ব মাত্র ৭.৭৫ মিমি, ফলে ভারতীয় ভ্যারিয়েন্টও একইরকম পাতলা ও প্রিমিয়াম ডিজাইনে আসবে বলে আশা করা হচ্ছে। ফোনটির দাম, উপলব্ধতা এবং অন্যান্য আনুষ্ঠানিক তথ্য ১৭ জুলাই লঞ্চ ইভেন্টেই প্রকাশ করা হবে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News