Homeব্যবসা বাণিজ্যশিল্পআফ্রিকা থেকে ৪০৪৫ কোটির অর্ডার পেল কলকাতার রেল কোম্পানি

আফ্রিকা থেকে ৪০৪৫ কোটির অর্ডার পেল কলকাতার রেল কোম্পানি

-

টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবার বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করে ফেলল। কলকাতার এই সংস্থা দক্ষিণ আফ্রিকার (South Africa) একটি ট্রেন অপারেটিং সিস্টেমের কাছ থেকে প্রায় ৪০৪৫ কোটি টাকার বিশাল আন্তর্জাতিক অর্ডার পাওয়ার ঘোষণা করেছে। আর এই খবর সামনে আসতেই শেয়ার বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার বাজার খুলতেই টেক্সম্যাকোর শেয়ার কেনার হিড়িক পড়ে যায় বিনিয়োগকারীদের মধ্যে।

বিরাট অর্ডার সাউথ আফ্রিকার (Texmaco Rail & Engineering)

টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর তরফ থেকে জানানো হয়েছে, এই বড় আন্তর্জাতিক প্রকল্পের আওতায় দক্ষিণ আফ্রিকার (South Africa)-কে ২২৩৫টিরও বেশি মালবাহী ওয়াগন এবং প্রায় ৩০টি ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন সরবরাহ করা হবে। শুধু রেল সরঞ্জাম সরবরাহই নয়, এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল আগামী ১৫ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বও টেক্সম্যাকোকেই সামলাতে হবে। ফলে একদিকে যেমন সংস্থার আন্তর্জাতিক বাজারে প্রভাব আরও বাড়বে, তেমনই দীর্ঘমেয়াদে নিয়মিত আয়ের একটি বড় সুযোগও তৈরি হচ্ছে এই বাঙালি সংস্থার জন্য।

শেয়ারবাজারে হিড়িক

এই মেগা অর্ডারের খবর প্রকাশ্যে আসতেই শেয়ার বাজারে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। বুধবার BSE-তে Texmaco Rail & Engineering-এর শেয়ারের দাম প্রায় ১৫ শতাংশ বেড়ে ১২০.৯৫ টাকায় পৌঁছে যায়। শুধু দামই নয়, দিনের শুরুতেই শেয়ারটির লেনদেনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ গুণ বেড়ে যায়। একইভাবে NSE-তেও শেয়ারটির দাম ১৩.৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৯.৮০ টাকায় পৌঁছয়। সাম্প্রতিক সময়ে শেয়ারটির এই শক্তিশালী উত্থান বহু বিনিয়োগকারীর লোকসান কাটিয়ে আবার লাভের মুখ দেখাতে শুরু করেছে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, টেক্সম্যাকোর ম্যানেজিং ডিরেক্টর সুদীপ্ত মুখোপাধ্যায় জানিয়েছেন যে, দক্ষিণ আফ্রিকা তাদের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার। সেখানে বর্তমানে রেল পরিকাঠামোর আধুনিকীকরণ আর সংস্কারের কাজ চলছে। তিনি বলেছেন, এই বড় রেল ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন ক্ষমতার উপরে গোটা বিশ্বব্যাপী আস্থার প্রতিফলন। কিন্তু আন্তর্জাতিক এই দীর্ঘমেয়াদী প্রকল্পের ক্ষেত্রে আমরা ভূ-রাজনীতি পরিস্থিতি আর বিশ্ব অর্থনীতির গতির উপর কড়া নজর রেখেই এগোব।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -