Weather Today: দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা

-

অবশেষে বাংলাজুড়ে প্রাক-বর্ষার বৃষ্টির প্রভাব বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। টানা বৃষ্টির কারণে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও স্বস্তি পুরোপুরি মিলবে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ রবিবার দিনভর ভ্যাপসা গরম ও অস্বস্তি থাকতে পারে (Weather Today)। তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর উত্তরবঙ্গেও কয়েক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের ইঙ্গিত অনুযায়ী, আগামী কয়েকদিন বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রবেশের কারণে বৃষ্টি ও বজ্রঝড়ের পরিস্থিতি বজায় থাকতে পারে, ফলে তাপপ্রবাহের মতো পরিস্থিতি আপাতত কম থাকার সম্ভাবনা। বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখা ভালো এবং বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলাই নিরাপদ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)

প্রথমেই আসা যাক আজ রবিবার সারাদিন কেমন থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। স্থান বিশেষে আবার কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

- Advertisement -

মৌসম ভবনের মতে, সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে সুরতগড়, রোহতক, রেওয়া, রাঁচি, ক্যানিং অতিক্রম করে সেখান ঠেলে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার অপর অবস্থানকারী ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পূর্ব উত্তরপ্রদেশের অপর সমুদ্রপৃষ্ঠ থেকে০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আজ আবহাওয়ার পরিস্থিতি বেশ অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং জারি রয়েছে হলুদ সতর্কতাও। শুধু বৃষ্টি নয়, কিছু জায়গায় দমকা হাওয়া ও ঝড়ো পরিস্থিতিও তৈরি হতে পারে।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

সপ্তাহের শুরুতেই বাংলার আবহাওয়া আরও খারাপ হওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে কয়েক জায়গায় দমকা হাওয়া ও স্বল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টিও হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও বেশি সক্রিয়— আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News