কলকাতায় আজ সোনার দাম কত? ১০ গ্রাম সোনার নতুন রেট দেখে নিন

জানারুল খান, কলকাতাঃ সপ্তাহের শুরু থেকেই সোনার দামে পতনের ধারা অব্যাহত রয়েছে। সোমবারের পর মঙ্গলবারও বেশ কিছুটা কমেছে সোনালি ধাতুর দাম। সামনে পুজো, দীপাবলি এবং বিয়ের মরশুম। এই সময়েই অনেকেই নতুন গয়না কেনার পরিকল্পনা করেন। কিন্তু গত এক-দেড় বছরে সোনার দাম যেভাবে বেড়েছে, তাতে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতাদের জন্য সোনা কেনা অনেকটাই কঠিন হয়ে উঠেছে। তাই আচমকা সোনার দাম কিছুটা কমতেই স্বস্তি মিলেছে ক্রেতাদের মধ্যে। পুজোর আগে আগামী দিনে সোনার দাম আরও কমে কি না, এখন সেদিকেই নজর রাখছেন ক্রেতারা।

- Advertisement -

সোনার দাম বর্তমানে যে জায়গায় পৌঁছেছে, তাতে অনেক ক্রেতার পক্ষেই ভারী গয়না কেনা বেশ কঠিন হয়ে পড়েছে। তাই বাজেটের মধ্যে গয়না কিনতে অনেকেই এখন কম ওজনের সোনার দিকে ঝুঁকছেন। আপনারও যদি ১০ গ্রামের মধ্যে সোনার গয়না কেনার পরিকল্পনা থাকে, তাহলে কতটা খরচ হতে পারে, তা সহজ হিসেবের মাধ্যমে দেখে নিন।

১০ গ্রাম সোনা অর্থাৎ প্রায় ১ ভরি সোনা। এই ওজনের মধ্যেই সুন্দর একটি গলার হার তৈরি করা সম্ভব। কলকাতায় এদিন সোনার দাম এক ধাক্কায় বেশ কিছুটা কমেছে। ফলে ১০ গ্রাম সোনা দিয়ে হার তৈরি করতে আগের তুলনায় কিছুটা কম খরচ হতে পারে। তবে গয়না কেনার সময় শুধু সোনার বাজারদর হিসেব করলেই হবে না। এর সঙ্গে যোগ হবে মেকিং চার্জ এবং GST। তাই দোকান থেকে গয়না কেনার সময় চূড়ান্ত দাম সোনার মূল বাজারদরের তুলনায় কিছুটা বেশি পড়বে।

- Advertisement -

আজকের বাজারদর অনুযায়ী ২২ ক্যারেট সোনার দাম আগের তুলনায় কমেছে। গয়না তৈরিতে সাধারণত ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়, তাই ১০ গ্রাম সোনার হার তৈরির হিসেবেও এই দরটিই মূল ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১,৩৯,১০০ টাকা। এর সঙ্গে যোগ হবে গয়নার মেকিং চার্জ এবং GST। মেকিং চার্জ গয়নার ডিজাইন, কাজের ধরন এবং জুয়েলারির নিয়ম অনুযায়ী আলাদা হতে পারে। ১০ শতাংশ মেকিং চার্জ ধরলে অতিরিক্ত ১৩,৯১০ টাকা যোগ হবে। এরপর সোনা ও মেকিং চার্জের উপর ৩ শতাংশ GST যোগ করলে ১০ গ্রাম সোনার হারের মোট দাম আনুমানিক ১,৫৭,৬০০ টাকা হতে পারে।

- Advertisement -

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News