পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ব্যাংকে সরকারি চাকরির দারুণ সুযোগ এসেছে। ভারতের অন্যতম জনপ্রিয় পাবলিক সেক্টর ব্যাংক ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া (UBI) ৩৯৫টি স্পেশালিস্ট অফিসার (SO) পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে (UBI SO Recruitment 2026)। এই নিয়োগের মাধ্যমে জেনারেল ব্যাংকিং অফিসার এবং বিভিন্ন ডোমেইনের স্পেশালিস্ট পদে কর্মী নেওয়া হবে। পশ্চিমবঙ্গ-সহ দেশের সব রাজ্যের যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম স্নাতক পাশ করলেই নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী আবেদন করার সুযোগ রয়েছে। যারা ব্যাংকিং সেক্টরে একটি স্থায়ী ও ভালো ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ। তাই দেরি না করে যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বিস্তারিত জেনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন।
ইউনিয়ন ব্যাংকে ৩৯৫ স্পেশালিস্ট অফিসার নিয়োগ
নিয়োগকারী সংস্থা
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (Union Bank of India)।
মোট শূন্যপদ
৩৯৫টি
পদের নাম
ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM), ও ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM)।
ক্যাটেগরি
জেনারেল ব্যাংকিং, ল, আইটি, ফরেক্স, চার্টার্ড একাউন্টেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ার ইত্যাদি।
আবেদনকারীকে সংশ্লিষ্ট পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। পদের ধরন অনুযায়ী সাধারণ স্নাতক ডিগ্রির পাশাপাশি ফুল-টাইম বি.ই./বি.টেক, এম.সি.এ, এম.এসসি, এল.এল.বি, সি.এ, সি.এম.এ, সি.এফ.এ অথবা এম.বি.এ ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ, যে পদের জন্য আবেদন করবেন, সেই পদের নির্ধারিত বিষয় ও শিক্ষাগত যোগ্যতা পূরণ করলেই আবেদন করা যাবে।
২০২৬ সালের ১ জুলাই তারিখ অনুযায়ী আবেদনকারীর ন্যূনতম বয়স ২০ বছর হতে হবে। পদের ধরন অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে ৫০ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুসারে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) এবং অন্যান্য সংরক্ষিত বিভাগের যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ের সুবিধা পাবেন।
বেতন
পে স্কেল / গ্রেড
মাসিক বেতন
MMGS-II (Manager)
৬৪,৮২০ থেকে ৯৩ ৯৬০ টাকা
MMGS-III (Senior Manager)
৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা
SMGS-IV (Chief Manager)
১,০২,৩০০ থেকে ১,২০, ৯৪০ টাকা
SMGS-V (Assistant General Manager)
১,২০,৯৪০ থেকে ১,৩৫,০২০ টাকা
TEGS-VI (Deputy General Manager)
১,৪০,৫০০ থেকে ১,৫৬,৫০০ টাকা।
কীভাবে আবেদন করবেন?
প্রথমে ইউনিয়ন ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট www.unionbankofindia.co.in-এ যান।
হোমপেজে “Careers” বা “Recruitment” লিংকে ক্লিক করুন।
“UNION BANK RECRUITMENT PROJECT 2026-27” বিজ্ঞপ্তিটি বেছে নিয়ে “CLICK HERE TO APPLY ONLINE” লিংকে ক্লিক করুন।
“Click here for New Registration” বিকল্পে ক্লিক করে আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
সঠিক তথ্য পূরণ করে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর ও আঙুলের ছাপ আপলোড করুন।
আপনার শ্রেণী অনুযায়ী নির্ধারিত ফি প্রদান করে ফর্মটি সাবমিট করুন।
ভবিষ্যতের প্রয়োজনের জন্য পূরণ করা আবেদনপত্রের একটি প্রিন্টআউট রেখে দিন।