কলকাতা বিশ্ববিদ্যালয়ে-তে চাকরির সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্লিনিক্যাল সাইকোলজি সেন্টারের হিসাবরক্ষণ সংক্রান্ত কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে এবং নির্বাচিত প্রার্থীকে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মাসিক বেতন রাখা হয়েছে ২০ হাজার টাকা। আবেদন করতে হলে প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে এবং এমএস এক্সেল-এর কাজেও দক্ষতা থাকতে হবে। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়োগটি সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে বলে জানানো হয়েছে। আগামী ২২ মে সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে University of Calcutta-তে। ওই দিন প্রার্থীদের অবশ্যই আবেদনপত্রসহ প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে। কোন কোন ডকুমেন্ট লাগবে এবং বিস্তারিত শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট University of Calcutta Official Website-এর হোমপেজে প্রকাশিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ সেখানেই সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের WHATSAPP চ্যানেলে যুক্ত হন
