বৃদ্ধার মুখে গোপনাঙ্গ ঢোকানোর চেষ্টা, উত্তরপাড়ায় গ্রেফতার প্রাক্তন কাউন্সিলরের ছেলে

সাদিকুল খান, কলকাতাঃ উত্তরপাড়ায় এক বৃদ্ধাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। অভিযোগ, বৃদ্ধার গলা চেপে ধরে তাঁর মুখে গোপনাঙ্গ ঢোকানোর চেষ্টা করেন অভিযুক্ত। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলেন। পরে বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি, ঘটনাটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

- Advertisement -

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে উত্তরপাড়ার মাখলা মাকালতলা এলাকায় গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা। অভিযোগ, তাঁকে ধাক্কা মারার পর ঘাড় ধরে মুখে নিজের গোপনাঙ্গ ঢোকানোর চেষ্টা করেন অভিযুক্ত। বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই অভিযুক্তকে ধরে ফেলেন। এরপর বৃদ্ধা উত্তরপাড়া থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

ভয়ংকর অভিজ্ঞতা জানালেন নির্যাতিতা

নির্যাতিতা এদিন সাংবাদিকদের সামনে সেই ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর অভিযোগ, “মানিকতলায় টোটো ধরার জন্য আমি রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন ওই যুবক একা একাই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তখনই আমাকে রাস্তায় ফেলে দেয় এবং ঘাড় ধরে আমার মুখ ওই যুবকের যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি চিৎকার করলে আশেপাশের সকলে ছুটে আসে আমাকে বাঁচাতে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও একাধিক অভিযোগ রয়েছে ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে।

- Advertisement -


এই যৌন হেনস্থার অভিযোগে চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, বৃদ্ধার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। অন্যদিকে, এই ঘটনা নিয়ে বিজেপি নেতা তাপস দেবের দাবি, রাজ্যে পালাবদলের পর মানুষ অভিযুক্তদের বিরুদ্ধে মুখ খুলছেন। তাঁর আরও অভিযোগ, অভিযুক্তের বাবার বিরুদ্ধেও এক মহিলাকে ভিডিয়ো কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও এই ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News