আজ রাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, উত্তর ও দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

-

রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আবহাওয়ার পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে। পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত ঋতুকালীন অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে উত্তরবঙ্গদক্ষিণবঙ্গ—উভয় এলাকাতেই ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে (Weather Tomorrow)। ফলে আজ এবং আগামীকালও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি হতে পারে।

আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পুরুলিয়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দু’টি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমন পরিস্থিতিতে বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস

- Advertisement -

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মধ্যেই রোদের আভা যেমন বজায় থাকবে ঠিক তেমনই অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার বদল দেখা যাবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)

উত্তরবঙ্গে একের পর এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। টানা অতি ভারী বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কোথাও ভূমিধস, কোথাও আবার নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকালও এই পাঁচ জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও আগামী কয়েক দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News