অ্যাকাউন্টে মিলবে ১৫ হাজার টাকা! বিকশিত ভারত রোজগার যোজনা

তামান্না খান, কলকাতাঃ দেশের যুবক-যুবতীদের কর্মসংস্থানে উৎসাহ দিতে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। নতুন কর্মীদের আর্থিক সহায়তা দিতে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (Viksit Bharat Rojgar Yojana)। এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারেন বলে জানা যাচ্ছে। তবে এই টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, আবেদনের জন্য কী কী শর্ত রয়েছে এবং কীভাবে মিলবে এই আর্থিক সহায়তা, তা বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

- Advertisement -

চালু হল বিকশিত ভারত রোজগার যোজনা

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার মূল লক্ষ্য হল দেশের সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং প্রথমবার প্রাতিষ্ঠানিক চাকরিতে যোগ দেওয়া যুবক-যুবতীদের উৎসাহিত করা। এই প্রকল্পের আওতায় যোগ্য কর্মীরা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। নির্দিষ্ট শর্ত পূরণ করলে দুই কিস্তিতে এই টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রথম ৬ মাস চাকরি করার পর প্রথম কিস্তিতে ৭,৫০০ টাকা এবং পরবর্তী এক বছর নির্দিষ্ট শর্ত মেনে কাজ সম্পূর্ণ করলে দ্বিতীয় কিস্তিতে আরও ৭,৫০০ টাকা পাওয়ার সুযোগ রয়েছে।

কাদের জন্য এই প্রকল্প?

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার সুবিধা পেতে হলে প্রার্থীকে প্রথমবারের মতো সংগঠিত ক্ষেত্রে চাকরিতে যোগ দিতে হবে। পাশাপাশি, তাঁর মাসিক বেতন সর্বোচ্চ ১ লক্ষ টাকা হতে হবে এবং এর আগে তিনি ইপিএফও বা পিএফের নথিভুক্ত সদস্য হয়ে থাকলে নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণে সমস্যা হতে পারে। এছাড়া, এই প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পেতে একই সংস্থায় একটানা অন্তত ৬ মাস কাজ করার শর্তও রয়েছে।

- Advertisement -

কীভাবে আবেদন করবেন?

কেন্দ্রীয় সরকারের এই স্কিমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট বা উমং অ্যাপ ভিজিট করুন।
  • এরপর হোমপেজ থেকে “Online Application for New Applicant” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর আবেদন ফর্মে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য, প্রকল্পের বিবরণ এবং কোন ব্যাংকের মাধ্যমে লোন নিতে চান তা পূরণ করুন।
  • এবার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জন্মতারিখ এবং বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও ঠিকানার প্রমাণপত্র।
  • এরপর ফর্মটি সাবমিট করে অ্যাপ্লিকেশন নম্বর পাবেন। সেটার প্রিন্ট আউট রেখে দিন।
  • অনলাইন আবেদনের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপনার কাছের জেলা শিল্পকেন্দ্র বা নির্বাচিত ব্যাংক শাখায় জমা দিন।
  • ব্যাংক আপনার প্রজেক্ট যাচাই করে সবকিছু ঠিকঠাক থাকলে লোন অনুমোদন করবে।
Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News