10,000mAh ব্যাটারি, দুর্দান্ত লুক! বাজেটের মধ্যেই Vivo-র নতুন ফোন

-

Sanju Das, কলকাতাঃ জল্পনার অবসান ঘটিয়ে Vivo জানিয়ে দিয়েছে, আগামী ৬ অক্টোবর ভারতে নতুন স্মার্টফোন Vivo S2 FE লঞ্চ হতে চলেছে। একই দিনে বাজারে আসবে Vivo V80-ও। দুপুর ১২টা থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ Vivo S2 FE-এর লঞ্চ ইভেন্ট দেখা যাবে। লঞ্চের পর এই প্ল্যাটফর্ম থেকেই ফোনটি কেনা যাবে বলে জানিয়েছে সংস্থা। এবার দেখে নেওয়া যাক Vivo S2 FE-এর সম্ভাব্য দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।

ডিজাইন এবং দাম

ফ্লিপকার্টে প্রকাশিত টিজার থেকে Vivo S2 FE-এর ডিজাইন সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। ফোনটিতে দেখা যাচ্ছে ফ্ল্যাট গ্রিন রিয়ার প্যানেল, গোলাকার কর্নার এবং স্কয়ার আকৃতির ক্যামেরা মডিউল। ফলে আগের Vivo S2 মডেলের তুলনায় নতুন ফোনটির লুক বেশ আলাদা হতে চলেছে। লিক হওয়া তথ্য অনুযায়ী, 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের বক্সে ৩৯,৯৯৯ টাকা দাম উল্লেখ করা হয়েছে। তবে ফোনটির আসল বিক্রয়মূল্য এর থেকে কিছুটা কম হতে পারে। লঞ্চের পরই Vivo S2 FE-এর নির্দিষ্ট দাম সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

- Advertisement -

সম্ভাব্য স্পেসিফিকেশন

প্রসেসর এবং ডিসপ্লে: পারফরম্যান্সের জন্য Vivo S2 FE-তে MediaTek Dimensity 7300e প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে মিলতে পারে ৬.৮৩ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে ১২০Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যেতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে ২ মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সর থাকতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

ব্যাটারি: Vivo S2 FE-এর অন্যতম বড় আকর্ষণ হতে পারে এর বিশাল ১০,০০০mAh ব্যাটারি। এর সঙ্গে ৪৪W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন প্রায় ২২৫ গ্রাম এবং পুরুত্ব মাত্র ৮.৭৫ মিলিমিটার হতে পারে বলে জানা গিয়েছে। ফলে ব্যাটারি ক্যাপাসিটি এবং ফোনের তুলনামূলক স্লিম ডিজাইন—দুই দিক থেকেই এটি নজর কাড়তে পারে।

- Advertisement -

অন্যান্য ফিচার: ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 এবং IP69 রেটিং থাকার কথা জানানো হয়েছে। পাশাপাশি তিন বছর পর্যন্ত OS আপডেট এবং পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার কথাও বলা হয়েছে।

Sanju Das
Sanju Dashttps://jknews24.in/
আমি Sanju Das, একজন টেক লেখক। গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। বারাসাত কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে নিয়মিত লেখালেখি করি। প্রযুক্তির দুনিয়ায় নতুন কী আসছে এবং কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের কাজে লাগবে, তা সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। মেল - jknews24bangla@gmail.com
Breaking News