vivo S50t Vitality Edition লঞ্চ, 50MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারিতে তাক লাগাবে

-

চীনের বাজারে Vivo তাদের S50 সিরিজের নতুন 5G স্মার্টফোন Vivo S50t Vitality Edition লঞ্চ করেছে। নতুন এই ফোনটিতে পারফরম্যান্সের জন্য Snapdragon 8s Gen 3 প্রসেসরের সঙ্গে সর্বোচ্চ 12GB RAM দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটির অন্যতম আকর্ষণ হল 50MP সেলফি ক্যামেরা এবং বড় 6500mAh ব্যাটারি। Vivo S50t Vitality Edition-এর ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি ও অন্যান্য ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

vivo S50t Vitality Edition ফোনের স্পেসিফিকেশন

vivo S50t Vitality Edition ফোনটি Android 16-ভিত্তিক OriginOS 6 অপারেটিং সিস্টেমে লঞ্চ করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে 4nm প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 2.0GHz থেকে সর্বোচ্চ 3.0GHz ক্লক স্পিডে চলতে পারে। ফোনটিতে রয়েছে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশনের 6.59 ইঞ্চির 1.5K ফ্ল্যাট AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2000Hz টাচ স্যাম্পলিং রেট এবং সর্বোচ্চ 5000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। পাশাপাশি 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 ও IP69 রেটিংও দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে LED ফ্ল্যাশসহ f/1.88 অ্যাপারচারের 50MP Sony LYT700V OIS প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে 50MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও ফোনটি সর্বোচ্চ 100x ডিজিটাল জুম সাপোর্ট করে।

- Advertisement -

vivo S50t Vitality Edition-এ পাওয়ার ব্যাকআপের জন্য বড় ৬৫০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ব্যবহারের পর দ্রুত ফোন চার্জ করার জন্য এতে ৯০W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। পাশাপাশি ফোনটিতে বাইপাস চার্জিং ফিচারও পাওয়া যায়। বিশেষ করে ভারী প্রসেসিং বা গেম খেলার সময় এই প্রযুক্তি ব্যাটারিকে সরাসরি চার্জ না করে মাদারবোর্ডে পাওয়ার সরবরাহ করতে সাহায্য করে, ফলে ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ব্যাটারির উপরও অতিরিক্ত চাপ পড়ে না।

vivo S50t Vitality Edition ফোনের দাম

চীনের বাজারে vivo S50t Vitality Edition দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB RAM-এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যার দাম রাখা হয়েছে ৩২৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৬,৬৫০ টাকার সমান। অন্যদিকে, 12GB RAM ও 512GB স্টোরেজের টপ ভেরিয়েন্টটির দাম ৩৫৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০,৯০০ টাকার কাছাকাছি। তবে এই দাম সরাসরি চীনের মূল্য থেকে ভারতীয় মুদ্রায় হিসাব করা হয়েছে, তাই ভারতে ফোনটি লঞ্চ হলে এর দাম আলাদা হতে পারে।

Breaking News