Vivo V80 লঞ্চ হচ্ছে ভারতে, 7200mAh ব্যাটারির সঙ্গে জবরদস্ত ক্যামেরা

Sanju Das, কলকাতাঃ ভারতের বাজারে নতুন প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন Vivo V80 লঞ্চের দিনক্ষণ জানিয়ে দিয়েছে কোম্পানি। আগামী ৬ অক্টোবর দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এই ফোনের উপর থেকে পর্দা সরানো হবে। চলতি বছরের শুরুতে বাজারে আসা Vivo V70 সিরিজের আপডেটেড ভার্সন হিসেবেই Vivo V80 বাজারে আসছে। জানা গিয়েছে, ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে ফোনটির বিক্রি শুরু হবে এবং আসন্ন Great Indian Festival Sale-এও গ্রাহকরা এই মডেলটি কিনতে পারবেন। একই দিনে ১০,০০০mAh ব্যাটারিযুক্ত Vivo S2 FE ফোনও লঞ্চ হতে পারে। পাশাপাশি, Vivo-এর একটি ফোল্ডেবল ফ্ল্যাগশিপ স্মার্টফোনও বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

Vivo V80 ডিসপ্লে এবং ব্যাটারি

Vivo-এর তথ্য অনুযায়ী, Vivo V80 স্মার্টফোনে থাকবে ৬.৭৫ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার সঙ্গে ১৪৪Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। তবে ফোনটির অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে এর ব্যাটারি। Vivo-এর V সিরিজে প্রথমবারের মতো এই মডেলে ৭২০০mAh-এর বড় ব্যাটারি দেওয়া হচ্ছে, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যাকআপ দিতে সক্ষম হবে। পাশাপাশি দ্রুত চার্জিংয়ের জন্য এতে ৯০W ফাস্ট চার্জিং সাপোর্টও থাকবে।

ফটোগ্রাফির ক্ষেত্রেও Vivo V80-তে থাকছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। ফোনটিতে Zeiss অপটিক্স সমৃদ্ধ ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যেখানে থাকবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি আলট্রা-ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে মিলবে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি, নিখুঁত পোর্ট্রেট ছবি তোলার জন্য ফোনটিতে ৮৫ মিলিমিটার এবং ১০০ মিলিমিটার ফোকাল লেন্থের সুবিধাও দেওয়া হয়েছে।

- Advertisement -

দামের দিক থেকে রিপোর্ট অনুযায়ী, Vivo V80-এর ৮GB + ১২৮GB বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় ৬৩ হাজার টাকা হতে পারে। এছাড়া ৮GB + ২৫৬GB এবং ৮GB + ৫১২GB ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে প্রায় ৭০ হাজার টাকা এবং ৮০ হাজার টাকা হতে পারে। এই দামের সেগমেন্টে বর্তমানে OPPO Reno 16-এর মতো একাধিক মডেলের সঙ্গে ফোনটিকে প্রতিযোগিতা করতে হবে। ফলে যারা উন্নত ক্যামেরা সেটআপের পাশাপাশি বড় ব্যাটারি ও দীর্ঘ ব্যাকআপের ফোন খুঁজছেন, তাদের নজরে থাকতে পারে Vivo V80।

Sanju Das
Sanju Dashttps://jknews24.in/
আমি Sanju Das, একজন Technical Person। গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছি। MCET কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। কম্পিউটার, স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে নিয়মিত লেখালেখি করি। প্রযুক্তির দুনিয়ায় নতুন কী আসছে এবং কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের কাজে লাগবে, তা সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। মেল - sanju.officiaal@gmail.com
Breaking News