অমিত কর্মকার, কলকাতা: কয়েক দিন আগেই vivo Y31t-এর স্পেসিফিকেশন নিয়ে তথ্য ফাঁস হয়েছিল। এবার বড় কোনও আনুষ্ঠানিক অনুষ্ঠান ছাড়াই ফোনটিকে ভারতীয় ওয়েবসাইটে তালিকাভুক্ত করে বাজারে নিয়ে এসেছে সংস্থাটি। vivo Y31t-এ রয়েছে ৬.৭৫ ইঞ্চির LCD ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০×১৬০৮ পিক্সেল। এই স্ক্রিনে ১২০Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১,২৫০ নিট ব্রাইটনেস পাওয়া যাবে। ফলে সাধারণ কাজের পাশাপাশি ভিডিও দেখা বা গেম খেলার সময়ও ডিসপ্লেতে মসৃণ অভিজ্ঞতা মিলতে পারে।
vivo Y31t-এর প্রসেসর ও পারফরম্যান্স
পারফরম্যান্সের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 4 Gen 2 SoC ব্যবহার করা হয়েছে। ক্যামেরার দিক থেকে পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, যার সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। তবে vivo Y31t-এর অন্যতম বড় আকর্ষণ হল এর ৭,২০০mAh-এর বিশাল ব্যাটারি, যা ৪৪W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে যারা দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করেন এবং বারবার চার্জ দেওয়ার ঝামেলা এড়াতে চান, তাদের কাছে এই ফোনটি বেশ আকর্ষণীয় হতে পারে।
vivo Y31t-এর RAM ও স্টোরেজ
vivo Y31t তিনটি RAM ও স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে—৪GB RAM ও ১২৮GB স্টোরেজ, ৬GB RAM ও ১২৮GB স্টোরেজ এবং ৬GB RAM ও ২৫৬GB স্টোরেজ। রঙের ক্ষেত্রে ফোনটি Crimson Red, Seashore Green এবং Golden Mist—এই তিনটি অপশনে বেছে নেওয়া যাবে। এছাড়া, ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং রয়েছে, ফলে দৈনন্দিন ব্যবহারে এটি বেশ ভালো সুরক্ষা দিতে পারে। সফটওয়্যারের দিক থেকে vivo Y31t-এ Android 16-এর উপর ভিত্তি করে OriginOS 6 চালু থাকবে।
vivo Y31t-এর রঙ, মাপ ও ওজন
vivo Y31t-এর মাপ ১৬৬.৬৪ x ৭৮.৪৩ x ৮.৩৯ মিমি এবং ওজন ২১৯ গ্রাম। ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, ফলে পাওয়ার বাটনের মাধ্যমেই দ্রুত ফোন আনলক করা যাবে। পিছনের প্যানেলটি প্লাস্টিকের তৈরি হওয়ায় ফোনটি তুলনামূলকভাবে হালকা রাখা সম্ভব হয়েছে। তবে এত কিছু জানা গেলেও vivo Y31t-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এর দাম এখনও সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। ফলে ভারতীয় বাজারে ফোনটির দাম কত রাখা হবে এবং কোন দামে এটি প্রতিদ্বন্দ্বী মডেলগুলিকে টেক্কা দেবে, তা জানতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।
