Sanju Das , কলকাতাঃ স্কোডা সম্প্রতি স্লাভিয়ায় এমন কিছু নতুন ফিচার যোগ করেছে, যা অনেকেরই প্রত্যাশার বাইরে ছিল। এবার সেই একই পথে হাঁটতে চলেছে ভক্সওয়াগেনও। শীঘ্রই আপডেট পেতে পারে সংস্থার জনপ্রিয় মিড-সাইজ সেডান Virtus। ইতিমধ্যেই নতুন একটি সাব-ফোর-মিটার SUV আনার কথা নিশ্চিত করেছে Volkswagen, যেটি Skoda Kylaq-এর সঙ্গে একই প্ল্যাটফর্ম ভাগ করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এর পাশাপাশি Virtus-এও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আসন্ন ফেসলিফ্ট মডেলটিতে কী কী আপডেট থাকতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক।
সামনে ও পিছনে নতুন ডিজাইন: Virtus facelift-এর সামনের অংশে বড়সড় পরিবর্তন আসতে পারে। Volkswagen Taigun-এর মতো নতুন মডেলেও কানেক্টেড LED লাইট বার এবং আরও স্লিম হেডল্যাম্প দেখা যেতে পারে। এর ফলে গাড়িটির সামনের লুক আরও আধুনিক হবে। পিছনের অংশেও নতুন ডিজাইনের বাম্পার এবং স্পোর্টিয়ার স্টাইলিং যোগ হতে পারে, যা Virtus-কে আগের তুলনায় আরও আকর্ষণীয় করে তুলবে।
কেবিনে আসতে পারে নতুনত্ব: গাড়ির কেবিনের মূল লেআউট খুব একটা বদলানোর সম্ভাবনা নেই। তবে ড্যাশবোর্ড ও সিটে ব্যবহৃত রঙ এবং upholstery-তে নতুন ফিনিশ দেখা যেতে পারে। পাশাপাশি ইনফোটেনমেন্ট সিস্টেম ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের স্ক্রিনেও সফটওয়্যার এবং UI-এর আপডেট আসতে পারে। এর ফলে কেবিনের অভিজ্ঞতা আরও আধুনিক হয়ে উঠবে।
360 ডিগ্রি ক্যামেরা: Virtus facelift-এ ADAS প্রযুক্তি না থাকার সম্ভাবনাই বেশি। তবে Skoda Slavia facelift-এর মতো Volkswagen-ও চমক দিতে পারে 360 ডিগ্রি ক্যামেরা যোগ করে। শুধু পার্কিংয়ের সময়ই নয়, এই ক্যামেরা মাল্টি-ভিউ ড্যাশক্যাম হিসেবেও কাজ করতে পারে বলে আশা করা হচ্ছে।
ছোট ইঞ্জিনে নতুন ৮-স্পিড অটোমেটিক: যান্ত্রিক দিক থেকে বড় কোনও পরিবর্তন না এলেও ১.০ লিটার টার্বো পেট্রল ইঞ্জিনের সঙ্গে নতুন ৮-স্পিড অটোমেটিক গিয়ারবক্স যুক্ত হতে পারে। এই ইঞ্জিনটি বর্তমানে 114bhp শক্তি এবং 178Nm টর্ক উৎপন্ন করে। অন্যদিকে, ১.৫ লিটার ইঞ্জিনটি 148bhp শক্তি ও 250Nm টর্ক উৎপন্ন করে এবং এর সঙ্গে আগের মতোই 7-speed DSG (dry clutch) গিয়ারবক্স থাকতে পারে।
ফেসলিফ্টের পরও Volkswagen Virtus-এর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে Hyundai Verna এবং Honda City-ই থাকবে। বর্তমানে Virtus-এর দাম প্রায় ১৪.৩৪ লক্ষ টাকা থেকে ১৯.১৯ লক্ষ টাকা পর্যন্ত। নতুন ফিচার ও আপডেটের কারণে ফেসলিফ্ট মডেলের দাম কিছুটা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে নতুন Virtus-এর সম্ভাব্য দাম ১৪.৭০ লক্ষ টাকা থেকে ১৯.৭০ লক্ষ টাকার মধ্যে হতে পারে।
