মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ 2026: ₹10,000 অনুদান, কারা আবেদন করতে পারবেন?

-

পশ্চিমবঙ্গ সরকারের Chief Minister’s Relief Fund (CMRF)-এর অধীনে আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য Chief Minister Scholarship (আগের নবান্ন স্কলারশিপ) 2026-27 শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চশিক্ষার খরচ সামলাতে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই স্কলারশিপ প্রদান করা হয়। আবেদন কীভাবে করবেন, কী কী নথি লাগবে, কারা আবেদন করতে পারবেন এবং ফর্ম ফিল-আপের সম্পূর্ণ নিয়ম—সবকিছুই নিচে বিস্তারিত জেনে নিন।

মুখ্যমন্ত্রী স্কলারশিপ (নবান্ন স্কলারশিপ)

পশ্চিমবঙ্গ সরকারের Chief Minister’s Relief Fund (CMRF)-এর অধীনে পরিচালিত Chief Minister Scholarship (আগের নবান্ন স্কলারশিপ) মূলত আর্থিকভাবে দুর্বল অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করার জন্য চালু করা হয়েছে। অনেক শিক্ষার্থী শুধুমাত্র অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। সেই সমস্যা দূর করতেই পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপের মাধ্যমে এককালীন আর্থিক অনুদান প্রদান করে, যাতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার খরচের কিছুটা হলেও বহন করতে পারেন।

- Advertisement -
তথ্যবিস্তারিত
স্কলারশিপের নামপশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল শিক্ষা সহায়তা (আগের নবান্ন স্কলারশিপ)
প্রদানকারী সংস্থাপশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)
যোগ্যতাবোর্ড পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর (অন্যান্য শর্ত সাপেক্ষে)
অনুদানের পরিমাণএককালীন ১০,০০০ টাকা
আবেদনের মাধ্যমনতুন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন

মুখ্যমন্ত্রী স্কলারশিপ যোগ্যতা

Chief Minister Scholarship (আগের নবান্ন স্কলারশিপ)-এর জন্য পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের আওতায় মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত, উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক (BA, BSc, BCom ও সমমান) এবং স্নাতক পাশ করে স্নাতকোত্তর (MA, MSc ও সমমান) কোর্সে পড়ুয়া যোগ্য শিক্ষার্থীদের প্রতি বছর এককালীন ₹১০,০০০ আর্থিক সহায়তা দেওয়া হয়।

Chief Minister Scholarship 2026-27: যোগ্যতা

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৫০% এবং সর্বোচ্চ ৬০% নম্বর থাকতে হবে।
  • আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ₹১,২০,০০০-এর বেশি হওয়া যাবে না
  • পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড, উচ্চশিক্ষা পরিষদ বা শিক্ষা সংসদ-স্বীকৃত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনও সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।
  • একই শিক্ষাবর্ষে অন্য কোনও সরকারি স্কলারশিপের সুবিধা গ্রহণ করলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না (প্রযোজ্য নিয়ম অনুযায়ী)।

Marks Required: নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে?

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য:
যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে অথবা উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক স্তরে ভর্তি হয়েছেন, তাঁদের আগের বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে এবং মোট নম্বর ৬০%-এর কম হতে হবে। অর্থাৎ ৫০% বা তার বেশি কিন্তু ৬০%-এর নিচে নম্বর পেলেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। সাধারণত ৬০% বা তার বেশি নম্বর পেলে শিক্ষার্থীরা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস (SVMCM) স্কলারশিপ-এর জন্য আবেদন করার সুযোগ পান।

- Advertisement -

স্নাতকোত্তর (Postgraduate) স্তরের জন্য:
যারা স্নাতক (Honours) পাশ করে স্নাতকোত্তর (MA, MSc, MCom বা সমমান) কোর্সে ভর্তি হয়েছেন, তাঁদের অনার্স বিষয়ে ন্যূনতম ৫০% এবং ৫৩%-এর কম নম্বর থাকতে হবে। অর্থাৎ ৫০% বা তার বেশি কিন্তু ৫৩%-এর নিচে নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরাই Chief Minister Scholarship (আগের নবান্ন স্কলারশিপ)-এর জন্য আবেদন করতে পারবেন।

- Advertisement -

Chief Minister Scholarship 2026-27: অনলাইনে আবেদন করবেন কীভাবে?

এবার Chief Minister Scholarship (আগের নবান্ন স্কলারশিপ)-এর জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যাবে। নতুন পোর্টাল চালু হওয়ায় আবেদন থেকে শুরু করে নথি যাচাই (Verification) পর্যন্ত সমস্ত প্রক্রিয়াই ডিজিটালভাবে সম্পন্ন হবে। ফলে বাড়িতে বসেই মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে সহজেই আবেদন করা সম্ভব।

অনলাইনে আবেদন করার ধাপগুলো:

  1. প্রথমে Chief Minister Scholarship-এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।
  2. সেখানে নতুন আবেদনকারী (New Registration) হিসেবে রেজিস্ট্রেশন করুন।
  3. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে আবেদনপত্র (Application Form) পূরণ করুন।
  4. ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক আয়সহ প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে লিখুন।
  5. নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করুন।
  6. সমস্ত তথ্য একবার ভালোভাবে যাচাই করে আবেদনপত্র Submit করুন।
  7. ভবিষ্যতের প্রয়োজনে আবেদনপত্র ও Application ID সংরক্ষণ করে রাখুন।

কী কী ডকুমেন্ট লাগবে? (Documents Required)

এই স্কলারশিপ পাওয়ার জন্য যে নথি গুলি অবশ্যই লাগবে, সেগুলি হল –

  1. মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বা প্রার্থনা পত্র (ফরম্যাট PDF শেষে দেওয়া আছে)
  2. Marksheet: শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশের)।
  3. Aadhar Card: আধার কার্ড।
  4. Passport Photo: রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ।
  5. Bank Pass Book: ছাত্র বা ছাত্রীর নিজস্ব ব্যাংক একাউন্ট।
  6. Family Income Certificate: পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
  7. MLA/MP রেকমেন্ডেশন এবং স্ব ঘোষণা। (এগুলির ফরমেট শেষে দেওয়া আছে)
  8. Mobile & Email ID: একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি।

গুরুত্বপূর্ণ লিংক

বিবরণPDF লিংক
অফিসিয়াল ওয়েবসাইট (অনলাইন আবেদন)https://cmrf.wb.gov.in/

অফিস ঠিকানা এবং যোগাযোগ

ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকলে তারা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারে এবং সঙ্গে টোল ফ্রি নম্বরে কথা বলতে পারে।

ঠিকানা
সহকারী সচিব,  মুখ্যমন্ত্রীর কার্যালয়, ‘নবান্ন’
325, শরৎ চ্যাটার্জি রোড 
হাওড়া – 711102
The Assistant Secretary, Chief Minister’s Office, ‘Nabanna’ 325, Sarat Chatterjee Road 
Howrah – 711102.
🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News