WB Govt: উচ্চশিক্ষায় ভর্তি হলেই ৫০,০০০ টাকা! কী কী যোগ্যতা লাগবে? দেখে নিন

-

রাজ্যের মেয়েদের উচ্চশিক্ষায় আরও বেশি উৎসাহিত করতে এবং স্কুল বা উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা কমাতে বড় উদ্যোগের ঘোষণা করেছে নবগঠিত রাজ্য সরকার (WB Govt)। এই নতুন উদ্যোগের মাধ্যমে উচ্চশিক্ষায় ভর্তি হওয়া ছাত্রীদের বিভিন্ন ধরনের আর্থিক ও শিক্ষাগত সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যাতে অর্থের অভাবে কোনো মেয়েকে পড়াশোনা ছাড়তে না হয়। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ আরও সহজলভ্য করে তোলা এবং নারী শিক্ষার হার বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন এই প্রকল্পের আওতায় মেয়েরা কী কী সুবিধা পাবেন, কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে এই সুবিধার আওতায় আসা যাবে।

অবিবাহিত কলেজ ছাত্রীরা পাবে ৫০ হাজার টাকা (WB Govt)

সোমবার বিধানসভায় নতুন সরকারের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নারীশিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তার মধ্যে অন্যতম হল উচ্চশিক্ষায় ভর্তি হওয়া ছাত্রীদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প। প্রস্তাব অনুযায়ী, এখন থেকে রাজ্যের যে কোনও সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত (Government/Government-Aided) কলেজে স্নাতক (UG) কোর্সে ভর্তি হওয়ার সময় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

- Advertisement -

যোগ্যতার তালিকা (Primary Eligibility)

  • অবিবাহিত (Unmarried) ছাত্রী হতে হবে।
  • পশ্চিমবঙ্গের সরকারি (Government) অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত (Government-Aided) কলেজে স্নাতক (UG) কোর্সে ভর্তি হতে হবে।
  • এটি এককালীন (One-Time) ₹৫০,০০০ টাকার আর্থিক সহায়তা।
  • উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ড্রপ-আউট কমানোর উদ্দেশ্যে এই অনুদান দেওয়া হবে।

উচ্চশিক্ষার আঙিনায় মেয়েদের ধরে রাখতে এবং আর্থিক অনটনের কারণে ড্রপ-আউট বন্ধ করার লক্ষ্যেই এই মেগা স্কিম আনা হয়েছে। এই বিশেষ অনুদান দেওয়ার জন্য চলতি বাজেটে রাজ্য সরকারের পক্ষ থেকে এক ধাক্কায় ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আবেদন কবে ও কীভাবে হবে?

বর্তমানে এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আবেদন শুরুর তারিখ, অফিসিয়াল পোর্টাল, প্রয়োজনীয় নথিপত্র এবং সম্পূর্ণ নির্দেশিকা এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। সরকার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করার পরই আবেদন গ্রহণ শুরু হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আবেদন হয় একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে অথবা উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে সংশ্লিষ্ট সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের মাধ্যমে গ্রহণ করা হতে পারে। তাই আগ্রহী ছাত্রীদের সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

- Advertisement -

নারী নিরাপত্তা, স্যানিটেশন ও চাকরির ক্ষেত্রে মহিলা রিজার্ভেশন

নারীশিক্ষার প্রসার এবং উচ্চশিক্ষার পরিবেশ আরও উন্নত করতে রাজ্য সরকার বাজেটে একাধিক পরিকাঠামোগত উদ্যোগেরও ঘোষণা করেছে। বিশেষ করে প্রত্যন্ত ও শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকা এলাকার ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে রাজ্যের ছয়টি গুরুত্বপূর্ণ অঞ্চলে নতুন মহিলা কলেজ গড়ে তোলা হবে। এই কলেজগুলি স্থাপন করা হবে কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ এবং ফলতা এলাকায়।

- Advertisement -

প্রতিটি জেলায় পিপিপি (PPP) মডেলে একটি করে আধুনিক ছাত্রীনিবাস বা হস্টেল তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। মেয়েদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্যের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘স্যানিটেশন ভেন্ডিং মেশিন’ বসানো বাধ্যতামূলক করার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। এছাড়া সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিষয়েও সরকার নীতিগতভাবে এগোচ্ছে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News