Homeপাঁচমিশালিপুরুলিয়ায় লিথিয়ামের খোঁজ! শিল্পে বড় পরিকল্পনা রাজ্য সরকারের

পুরুলিয়ায় লিথিয়ামের খোঁজ! শিল্পে বড় পরিকল্পনা রাজ্য সরকারের

-

পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রথমবার ক্ষমতায় এসে একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছে গেরুয়া শিবির (BJP)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-এর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার রাজ্যে শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নে আরও বড় পরিকল্পনার পথে হাঁটছে রাজ্য সরকার (Government of West Bengal) । সূত্রের খবর, বিরল খনিজ লিথিয়াম উত্তোলনের সম্ভাবনা খতিয়ে দেখতে টার্গেট করা হয়েছে পুরুলিয়া (Purulia) জেলাকে।

পুরুলিয়ায় রয়েছে বিরল খনিজ লিথিয়াম

রাজ্যে শিল্পায়ন এবং সংশ্লিষ্ট পরিকাঠামো উন্নয়নে বাড়তি জোর দিতে একের পর এক প্রশাসনিক বৈঠক করছে নতুন রাজ্য সরকার। সেই লক্ষ্যেই সচিব স্তরের প্রথম প্রশাসনিক বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে বিরল খনিজ লিথিয়াম উত্তোলনের পরিকল্পনা। শুধু লিথিয়াম নয়, পাশাপাশি তামা ও ফসফেট উত্তোলনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। আর এই গোটা প্রকল্পের কেন্দ্রবিন্দু হিসেবে উঠে এসেছে রাঢ় বাংলার Purulia জেলা।

- Advertisement -

খনিজ উত্তোলনে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের (Purulia)

সূত্রের খবর, তৃণমূলের আমলেই পুরুলিয়াতে লিথিয়াম, তামা এবং ফসফেট এই তিন ধরনের খনিজের সন্ধান মিলেছিল আগেই। কিন্তু তা নিয়ে কোনও পরিকল্পনা করেনি তৎকালীন সরকার। তবে এবার রাজ্যের শিল্প ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিতে চলেছে শুভেন্দু সরকার। এই সকল বিরল খনিজ উত্তোলনের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হতে চলেছে শীঘ্রই। যাতে বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে অপ্রচলিত শক্তি ক্ষেত্র, সেমিকনডাক্টর থেকে রাসায়নিক শিল্প গড়ে উঠে বাংলার মাটিতে। তবে সবটাই হবে পরিবেশ সংক্রান্ত সুরক্ষার কথা ভেবেই।

প্রসঙ্গত, বিরল খনিজের ক্ষেত্রে ভারত দীর্ঘদিন ধরেই অনেকটা চিন (China)-এর উপর নির্ভরশীল। সেই নির্ভরতা কমাতেই এখন দেশীয় খনিজ উত্তোলনে বাড়তি জোর দিচ্ছে কেন্দ্র সরকার। Purulia ছাড়াও Jammu and Kashmir, Karnataka এবং অসমের কার্বি আংলং এলাকাতেও এমন বিরল খনিজের সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় নীতি অনুযায়ী সমীক্ষার মাধ্যমে পুরুলিয়ায় কত পরিমাণ খনিজ মজুত রয়েছে, তার সঠিক তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এরপর ধাপে ধাপে খনন প্রক্রিয়াও শুরু হতে পারে। সূত্রের খবর, এই প্রকল্পে শিল্প মন্ত্রকের আর্থিক সহায়তাও মিলতে পারে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -