পশ্চিমবঙ্গের এ বছরের উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখানে আমরা আলোচনা করব বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কলারশিপ (HS Pass Scholarship) নিয়ে, যেগুলির মাধ্যমে পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা পেতে পারেন। বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার তরফেও একাধিক স্কলারশিপ চালু রয়েছে। কোন স্কলারশিপে কত টাকা পাওয়া যায়, আবেদন করতে কত নম্বর প্রয়োজন এবং কোথা থেকে সরাসরি আবেদন করা যাবে এবং সরাসরি আবেদনের লিংক নিচে দেওয়া হল।
উচ্চ মাধ্যমিক স্কলারশিপ 2026 (HS Pass Scholarship)
| ক্যাটাগরি | উচ্চ মাধ্যমিক পাস স্কলারশিপ। |
| ধরন | সরকারি ও বেসরকারি। |
| টাকার পরিমান | ন্যূনতম ১ হাজার টাকা। |
| আবেদন পদ্ধতি | অনলাইন এবং অফলাইন। |
| স্কলারশিপের ডিটেলস | নিচে দেওয়া হল। |
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (SVMCM Scholarship)
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি স্কলারশিপগুলির অন্যতম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (SVMCM Scholarship)। এই স্কলারশিপটি পরিচালনা করে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর। উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাওয়া পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে। এই প্রকল্পের আওতায় যোগ্য শিক্ষার্থীরা প্রতি মাসে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আবেদন লিঙ্ক: (Apply Now)
ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)
ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship) পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত পরিচিত সরকারি স্কলারশিপ। এই স্কলারশিপটি পরিচালনা করে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। ওবিসি, এসসি ও এসটি সম্প্রদায়ের উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়ারা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে। এই স্কলারশিপের আওতায় সাধারণ ও প্রফেশনাল কোর্সে স্নাতক স্তরের পড়ুয়ারা সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আবেদন লিঙ্ক: (Apply Now)
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP)
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) দেশের স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্র সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ ব্যবস্থা। এটি পরিচালনা করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়া শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। এই প্রকল্পের আওতায় উচ্চ মাধ্যমিক পাশ করার পর পড়ুয়ারা বছরে ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। আবেদন লিঙ্ক: (Apply Now)
ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)
ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় সরকারি স্কলারশিপ। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি এবং শিখ সম্প্রদায়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এটি পরিচালনা করে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়া পড়ুয়ারা আবেদন করার সুযোগ পান এবং আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে। এই স্কলারশিপের আওতায় সাধারণ ও প্রফেশনাল কোর্স অনুযায়ী বছরে প্রায় ৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। আবেদন লিঙ্ক: (Apply Now)
কন্যাশ্রী (K2 Scheme)
কন্যাশ্রী (K2 Scheme) আওতায় পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্যোগ হলো উচ্চশিক্ষার জন্য এককালীন আর্থিক সহায়তা, যা শুধুমাত্র স্নাতক স্তরে অধ্যয়নরত অবিবাহিতা মেয়েদের জন্য দেওয়া হয়। এই প্রকল্পটি পরিচালনা করে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর। আবেদনকারীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং আগে থেকে K1 সুবিধাপ্রাপক হতে হবে। এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে পারিবারিক আয়ের কোনও বাধ্যবাধকতা নেই। যোগ্য ছাত্রীদের এককালীন ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। আবেদন লিঙ্ক: (Apply Now)
জে বি এন এস টি এস (JBNSTS Scholarship)
জে বি এন এস টি এস (JBNSTS Scholarship) পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ। এটি পরিচালনা করে রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পাওয়া পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদন করার জন্য কোনও নির্দিষ্ট পারিবারিক আয় সীমা নেই, ফলে যোগ্য মেধাবী শিক্ষার্থীরা সহজেই আবেদন করার সুযোগ পান। স্কলারশিপের আওতায় পড়ুয়ারা প্রতি মাসে ৪,০০০ টাকা করে আর্থিক সহায়তা পান, পাশাপাশি বছরে অতিরিক্ত ৫,০০০ টাকা বই কেনার জন্য অনুদানও দেওয়া হয়। আবেদন লিঙ্ক: (Apply Now)
জিপি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship)
জিপি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship) পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশ মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপটি পরিচালনা করে জিপি বিড়লা ফাউন্ডেশন। পশ্চিমবঙ্গ বোর্ডের ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৮৫ শতাংশ এবং ISC বোর্ডের পড়ুয়াদের ৯০ শতাংশ নম্বর পেতে হবে আবেদন করার জন্য। পাশাপাশি আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার নিচে হতে হবে। এই স্কলারশিপের আওতায় যোগ্য শিক্ষার্থীরা বছরে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। এছাড়াও ল্যাপটপ বা বই কেনার জন্য অতিরিক্ত সহায়তাও দেওয়া হয়। আবেদন লিঙ্ক: (Apply Now)
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ (Reliance Foundation Scholarship)
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ (Reliance Foundation Scholarship) স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপটি পরিচালনা করে রিলায়েন্স ফাউন্ডেশন। উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করা শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ১৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে, যদিও আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়। এই স্কলারশিপের আওতায় সম্পূর্ণ কোর্সের জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। আবেদন লিঙ্ক: (Apply Now)
বিদ্যাধন স্কলারশিপ (LIC HFL Vidyadhan Scholarship)
বিদ্যাধন স্কলারশিপ (LIC HFL Vidyadhan Scholarship) দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্কলারশিপগুলির মধ্যে একটি। এই স্কলারশিপটি পরিচালনা করে এলআইসি হাউজিং ফাইন্যান্স। আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে এবং আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ ৬০ হাজার টাকার নিচে হতে হবে। এই প্রকল্পের আওতায় যোগ্য ছাত্রছাত্রীরা বছরে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে থাকেন। আবেদন লিঙ্ক: (Apply Now)
সীতারাম জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Foundation Scholarship)
সীতারাম জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Foundation Scholarship) উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের জন্য একটি পরিচিত বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপটি পরিচালনা করে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন। আবেদন করার জন্য ছেলেদের উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৬৫ শতাংশ এবং মেয়েদের ৬০ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার নিচে হতে হবে। বিশেষ করে গ্রামীণ এলাকার আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে এই স্কলারশিপে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় যোগ্য পড়ুয়ারা প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আবেদন লিঙ্ক: (Apply Now)
এরকম স্কলারশিপ সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের WHATSAPP গ্রুপে জয়েন হন Whatsapp গ্রুপঃ Join Now
