পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ, আরও ১০০টি শোকজ

-

সাদিকুল খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা করে কোনও উন্নয়ন হবে না, এমন কথা আগেই জানিয়েছিল রাজ্যের ডবল ইঞ্জিন সরকার। এবার রাজ্যজুড়ে মাদ্রাসাগুলির পরিকাঠামো যাচাই করতে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দুর সরকার। খবর অনুযায়ী, প্রথম দফার যাচাইয়ের পর আনুমানিক ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ জারি করা হয়েছে। রাজ্য সরকারের দাবি, এই মাদ্রাসাগুলির বেশিরভাগই ‘খারিজি মাদ্রাসা’। পাশাপাশি, আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। সরকারের অভিযোগ, ওই প্রতিষ্ঠানগুলির কয়েকটিতে অনৈতিক কারবার চলছে।

২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের

বিজেপি সরকার তাদের প্রথম বাজেটেই সংখ্যালঘু উন্নয়নের জন্য বরাদ্দ অর্ধেক করে বলে অভিযোগ উঠেছে। এমনকি দিলীপ ঘোষও জানিয়েছিলেন, এই সরকার সংখ্যালঘুদের জন্য উন্নয়ন করবে না। তবে মুখ্যমন্ত্রী অনেক আগে থেকেই দাবি করে আসছেন, রাজ্যের কিছু মাদ্রাসার আড়ালে অনৈতিক কার্যকলাপ চলছে। সেই অভিযোগের ভিত্তিতেই সংখ্যালঘু উন্নয়ন দফতরের তরফে এবার রাজ্যের প্রতিটি মাদ্রাসা যাচাই করা হচ্ছে। যাচাইয়ের পর নির্দিষ্ট কিছু মাদ্রাসাকে বন্ধের নোটিশ পাঠানো হচ্ছে বলে খবর। প্রথম দফায় তালিকায় রয়েছে ২৫২টি মাদ্রাসা। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে।

- Advertisement -

গত ২২ জুলাই কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে এই অভিযান চালিয়েছিল সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতর। সেই রিপোর্টে উঠে আসে, রাজ্যের এমন ২০৩৬টি মাদ্রাসা রয়েছে যেগুলির সরকারি অনুমোদন নেই। সেখানকার বর্তমান পরিকাঠামো, পাঠক্রম এবং ছাত্র-ছাত্রীদের যাবতীয় তথ্য যাচাই করার পরপরই সেগুলি বন্ধের নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শুরু হয় এই যাচাই প্রক্রিয়া। তবে ২৫২টি মাদ্রাসা বন্ধের পাশাপাশি তালিকায় রয়েছে আরও ১০০টি প্রতিষ্ঠান, যেগুলিকে শোকজ করা হয়েছে।

আরও পড়ুন: ‘বাগেশ্বর বাবার ছবি পুড়িয়েছে যারা, সবাইকে গ্রেফতার করুন’, বিধানসভায় CP-কে কড়া নির্দেশ শুভেন্দুর

- Advertisement -

এ বিষয়ে সংখ্যালঘু উন্নয়ন তথা আদিবাসী সম্প্রদায়ের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কলকাতার পাশাপাশি ২২টি জেলার সমস্ত মাদ্রাসা থেকে নথিপত্র সংগ্রহ করা হয়েছে। যে মাদ্রাসাগুলির অনুমোদন রয়েছে, সেগুলি চালু রয়েছে। তবে যেগুলির সরকারি অনুমোদন নেই, সেগুলিকে ধরে ধরে নোটিশ পাঠানো হয়েছে।” পাশাপাশি দিলীপ ঘোষও জানান, “বহুবার মাদ্রাসা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এগুলির পিছনে অনৈতিক কারবার চলত। তার তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। যারা সরকারের অনুমতি নিয়ে মাদ্রাসা চালাচ্ছে, সেগুলি চলবে।”

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News