রাত পোহালেই আগামীকাল, ১৪ মে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে টানটান উত্তেজনা ছিল। তার ওপর এবছর ভোটের আবহে অনেকেরই আশঙ্কা ছিল, নির্ধারিত সময়ের মধ্যে আদৌ রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে কি না। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিয়ম মেনেই পরীক্ষার প্রায় ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে West Bengal Council of Higher Secondary Education। ফলে স্বস্তি ফিরেছে পরীক্ষার্থীদের মধ্যে। এবার অনলাইনে কখন, কোথায় এবং কীভাবে রেজাল্ট দেখা যাবে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
রাত পোহালেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট
| পরীক্ষার নাম | উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026। |
| বোর্ড | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। |
| পরীক্ষার তারিখ | ১২ই ফেব্রুয়ারি ― ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ |
| পরীক্ষার্থীর সংখ্যা | ৭ লক্ষ ১০ হাজারের বেশি। |
| পরীক্ষাকেন্দ্র | ২১০৩ টি। |
| রেজাল্ট প্রকাশ | ১৪ মে ২০২৬। |
| সময় | – |
| রেজাল্ট ওয়েবসাইট | নীচে সরাসরি লিঙ্ক রয়েছে। |
| অফিশিয়াল ওয়েবসাইট | wbchse.wb.gov.in |
উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট
অনলাইনে রেজাল্ট দেখার জন্য সংসদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তবে পরীক্ষার ফল প্রকাশের সময় ট্রাফিক বা ব্যবহারকারীর সংখ্যা প্রচুর বেড়ে যাওয়ায় অনেক সময় সার্ভার ধীরগতির হয়ে যায়। তাই সংসদ একাধিক বিকল্প ওয়েবসাইট বর্তমানে অনুমোদন দিয়েছে। নীচে এ বছরের রেজাল্ট দেখার গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলি দেওয়া হল:
- wbchse.wb.gov.in
- result.wb.gov.in
- indiaresults.com
আরও পড়ুন: গরমের ছুটি আরও বাড়ল পশ্চিমবঙ্গে, কবে খুলবে স্কুল? বড় আপডেট
উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক
Step 1: নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করুন।
Step 2: নিজের রোল নম্বর (Roll No) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে এন্টার করো।
Step 3: এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার মার্কশিট দেখতে পাবেন।
ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখতে Download বাটনে ক্লিক করুন।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট কখন অনলাইনে দেখা যাবে?
আগামীকাল ১৪ মে সকাল ১০:৩০ মিনিটে বিদ্যাসাগর ভবনে সংসদের সভাপতি সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। সেই সাংবাদিক বৈঠকেই এবছরের পাশের হার, টপারদের নাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে। এরপর সকাল ১১টা থেকে পরীক্ষার্থীদের রেজাল্ট অনলাইনে আপলোড করা শুরু হবে। ছাত্রছাত্রীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে খুব সহজেই নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন।
