আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার বিনোদন  শিল্প অন্যান্য
প্রথম পাতা / / WBJEE 2025 Result: ৭ আগস্ট প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল!

WBJEE 2025 Result: ৭ আগস্ট প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল!

WBJEE 2025 Result ৭ আগস্ট প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল!

WBJEE 2025 Result: বহু প্রতীক্ষার পর অবশেষে অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) অবশেষে ঘোষণা করল WBJEE 2025 পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণ। বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী ৭ আগস্ট প্রকাশিত হবে এই বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট। যদিও পরীক্ষাটি হয়েছিল ২৭ এপ্রিল, তবে ওবিসি (OBC) সংরক্ষণ ইস্যু নিয়ে আইনি জটিলতার কারণে ফলপ্রকাশ বিলম্বিত হয়। সৌভাগ্যবশত, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে সেই বাধা কেটে গিয়েছে। পরীক্ষার্থীরা ৩১ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ক্যাটাগরি নির্ধারণ করে দিতে পারবেন, যার পরেই ৭ আগস্ট ফলাফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।

IMG 20250731 WA0018