তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। অবশেষে প্রকাশিত হল এবছরের WBPSC Miscellaneous Preliminary Exam-এর অ্যাডমিট কার্ড। কমিশনের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে Miscellaneous Services Recruitment Examination 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা। সেই অনুযায়ী ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে কমিশনের ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু করা হয়েছে। পরীক্ষার্থীরা নিজেদের অ্যাকাউন্টে লগইন করে WBPSC Miscellaneous Preliminary Admit Card 2026 ডাউনলোড করে নিতে পারবেন।
WBPSC মিসলেনিয়াস প্রিলিমস অ্যাডমিট কার্ড প্রকাশ পেল
| পরীক্ষার নাম | WBPSC Miscellaneous Recruitment 2024 (Preliminary) |
| নিয়োগকারী সংস্থা | ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। |
| অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ | ২২ সেপ্টেম্বর ২০২৬। |
| প্রিলিমিনারি পরীক্ষার তারিখ | ৪ অক্টোবর ২০২৬ (রবিবার)। |
| অফিসিয়াল ওয়েবসাইট | psc.wb.gov.in |
WBPSC Miscellaneous Preliminary Exam Pattern
WBPSC Miscellaneous Preliminary পরীক্ষা মূলত একটি স্ক্রিনিং টেস্ট, যার ভিত্তিতে পরবর্তী ধাপের জন্য পরীক্ষার্থীদের বাছাই করা হয়। এই পরীক্ষা পেন ও পেপার মোডে OMR শিটে নেওয়া হবে। মোট ২০০ নম্বরের এই পরীক্ষায় সব প্রশ্নই থাকবে MCQ বা Multiple Choice Question। পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। পাশাপাশি, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর করে নেগেটিভ মার্কিং থাকবে। কোন বিষয়ে কতগুলি প্রশ্ন এবং কত নম্বর, তা নিচের ছকে দেখে নিন।
| বিষয় | প্রশ্ন সংখ্যা | মোট নম্বর |
|---|---|---|
| General Studies | ৭৫ | ১৫০ |
| Arithmetic | ২৫ | ৫০ |
| মোট | ১০০ | ২০০ |
WBPSC Miscellaneous Preliminary Exam Timing 2026
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৪ অক্টোবর ২০২৬, রবিবার রাজ্যের মোট ২৬টি নির্ধারিত জোনে WBPSC Miscellaneous Preliminary পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে এবং চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট আড়াই ঘণ্টা। পরীক্ষার্থীদের জন্য কমিশনের বিশেষ নির্দেশ, পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। কারণ কেন্দ্রে ঢোকার আগে সিকিউরিটি চেকিং এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।
কিভাবে ডাউনলোড করবেন WBPSC Miscellaneous Preliminary Admit Card
- প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নিজস্ব পোর্টাল psc.wb.gov.in-এ যান।
- হোমপেজের ডানদিকে “Candidate’s Corner” সেকশনে যান।
সেখানে থাকা “Download Admit Card For Written Test” অপশনে ক্লিক করুন। - তালিকায় থাকা “WBPSC Miscellaneous Recruitment (Prelims) Examination 2024 (Advt. No. 13/2024)”-এর ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন।
- স্ক্রিনে একটি নতুন লগ-ইন উইন্ডো খুলবে। সেখানে আপনার Application ID / Enrolment ID অথবা আপনার First Name এবং সাথে সঠিক Date of Birth লিখুন।
- সঠিক তথ্য দেওয়ার পর “Download” বা সাবমিট বাটনে ক্লিক করুন।
