দক্ষিণবঙ্গে বাঁধভাঙা বৃষ্টির সতর্কতা! কলকাতাসহ ৬ জেলায় দুর্যোগ, আজকের আবহাওয়া দেখে নিন

-

দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের বড়সড় পরিবর্তনের মুখে। সপ্তাহের শুরু থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় জল জমে জনজীবন ব্যাহত হয়েছে। কোথাও কোথাও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াতেও সমস্যা তৈরি হয়েছে। কলকাতাসহ বেশ কয়েকটি জেলা কার্যত বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতির মুখোমুখি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবারও এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ মঙ্গলবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এমনিতেই আচমকাই আবহাওয়ার বদল ঘটেছে দক্ষিণবঙ্গে। মেঘ ভাঙ্গা বৃষ্টিতে কাহিল হয়ে গিয়েছে কলকাতা সহ একের পর এক জেলা। চলছে ভারী বৃষ্টির তান্ডব। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও।

- Advertisement -

বর্তমানে উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহারের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্ত  একই জায়গায় অবস্থান করছে। এছাড়া, উক্ত ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা, উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার হয়ে, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অতিক্রম করে  ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই সঙ্গে মৌসুমি অক্ষরেখাটি দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গপসাগের দিকে বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আজকের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়াও আজ বেশ অস্থির থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে উল্লিখিত জেলাগুলির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

বুধবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। এছাড়া কলকাতাসহ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News