নবমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা? আজকের আবহাওয়ার বড় আপডেট

জানারুল খান, কলকাতাঃ দুর্গাপুজো শেষ হতে আর মাত্র দুদিন বাকি। আজ নবমী, আর আগামীকাল দশমী, অর্থাৎ মায়ের বিদায়ের পালা। এবারের পুজোয় পূর্বাভাস অনুযায়ী প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। তবে দশমীতেও কি বৃষ্টির মুখে পড়তে হবে? নাকি শেষবেলায় রোদ ঝলমলে আবহাওয়ায় মাকে বিদায় জানাতে পারবেন রাজ্যবাসী? আজ মঙ্গলবার বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়া (Weather Today) কেমন থাকবে, বৃষ্টির সম্ভাবনাই বা কতটা, তা জানতে আগ্রহী অনেকেই। চলুন, জেনে নেওয়া যাক আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।

- Advertisement -

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বড় কোনও দুর্যোগের আশঙ্কাও নেই। তবে রাত থেকে ভোরের দিকে আবহাওয়ায় হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে। উত্তরবঙ্গে রয়েছেন কিংবা পুজোর ছুটিতে সেখানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপাতত স্বস্তির খবর রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে, ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আজ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, ২৫ অক্টোবর পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থান-সহ উত্তর ভারতের সমতল এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

বুধবারের আবহাওয়া সম্পর্কে বললে, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে বলে খবর। তবে ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত সঞ্চালন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এর জেরে ২৫-২৬ অক্টোবর বৃষ্টি হবে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News