পশ্চিমবঙ্গে সরকার গঠনের আগেই বিজেপি বেকার যুবক-যুবতীদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। নির্বাচনে জয়ের পর স্বাভাবিকভাবেই বহু চাকরিপ্রার্থীর মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে—কবে থেকে শুরু হবে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া? আর কবে থেকেই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা? ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে সরকারের তরফে এখনও পর্যন্ত প্রকল্প চালুর নির্দিষ্ট দিনক্ষণ বা আবেদন পদ্ধতি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
যুবসাথী প্রকল্পের পাল্টা বিজেপির
উল্লেখ্য, নির্বাচনের আগে Mamata Banerjee বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিলেন, যেখানে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হত। তবে Bharatiya Janata Party সেই প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এলে বেকারদের মাসে ৩০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। শুধু তাই নয়, যোগ্য কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছিল।
বিভিন্ন সূত্রের দাবি, রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আগামী জুন মাস থেকেই হয়তো এই বাড়তি বেকার ভাতা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করতে পারে। বিজেপির আগের ঘোষিত সূচি অনুযায়ী আজ, অর্থাৎ ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। ফলে সরকার গঠনের কাজ কার্যত শেষ হয়েছে। তবে এই মাস থেকেই প্রকল্প চালু হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও চূড়ান্ত ঘোষণা সামনে আসেনি। তাই অনেকেই মনে করছেন, আগামী মাস থেকেই হয়তো আবেদন ও টাকা বিতরণের প্রক্রিয়া শুরু হতে পারে।
নতুন করে কি আবেদন করতে হবে?
এবার অনেকের মনে প্রশ্ন আসছে, যারা আগে যুবসাথী প্রকল্পের টাকা পেতেন তাদেরকে কি আবার নতুন করে আবেদন করতে হবে? বেশ কিছু সূত্র তথ্য অনুযায়ী, হয়তো আগের প্রকল্পে নাম থাকলেও নতুন প্রকল্পের সুবিধা নিতে গেলে প্রত্যেককে নতুন করে আবেদন করতে হবে। আর আবেদনের পর প্রতিটি আবেদনপত্র পুনরায় খতিয়ে দেখা হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে সেই আবেদনকারীকে যোগ্য হিসেবে বিবেচনা করে তাঁর অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গে বেকার ভাতা ৩০০০ টাকা কবে শুরু?
উল্লেখ্য, বিজেপির ঘোষণা অনুযায়ী, মূলত যারা যোগ্য হওয়া সত্ত্বেও বর্তমানে কর্মহীন বা বেকার অবস্থায় রয়েছে তারাই একমাত্র এই প্রকল্পের টাকা পাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে মাধ্যমিক পাস করতে হবে, আর ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। নাহলে এই সহায়তা মিলবে না। যতদিন না পর্যন্ত তারা স্থায়ী কর্মসংস্থান পাচ্ছে, ততদিন এই আর্থিক সহায়তা পাওয়া যাবে বলেই জানানো হয়েছে বিজেপির তরফে।
