Homeপাঁচমিশালিওবিসি নতুন নিয়ম! কলেজ ভর্তি ও চাকরিতে OBC নতুন নিয়ম, আগে দেখে...

ওবিসি নতুন নিয়ম! কলেজ ভর্তি ও চাকরিতে OBC নতুন নিয়ম, আগে দেখে নিন NCL

-

রাজ্যে OBC সংরক্ষণে বড় পরিবর্তন আনা হয়েছে। গত ১৮ মে ২০২৬-এ অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের নতুন বিজ্ঞপ্তিতে আগের OBC-A ও OBC-B বিভাজন বাতিল করে নতুন কাঠামো চালু করা হয়েছে এবং রাজ্যের OBC তালিকাও পুনর্গঠন করা হয়েছে (OBC Verification)। পাশাপাশি ২৯ মে জারি হওয়া Memo No. 1037 অনুযায়ী, এখন শুধু বাবার OBC পরিচয় বা সার্টিফিকেট দেখিয়ে সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না—প্রার্থীকে নিজের নামে বৈধ OBC নন-ক্রিমি লেয়ার (OBC-NCL) সার্টিফিকেট জমা দিতে হবে।

West Bengal New OBC Rule: ওবিসি রিজার্ভেশনের নতুন ৪টি কড়া নিয়ম

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হওয়ার পর শুধু তালিকাভুক্ত হওয়াই আর যথেষ্ট নয়—নির্দিষ্ট শর্ত পূরণ না করলে সংরক্ষণের সুবিধা মিলবে না। তাই কলেজে ভর্তি, সরকারি চাকরির আবেদন বা অন্য কোনও সংরক্ষিত কোটার সুবিধা নেওয়ার আগে প্রত্যেক ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীর কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। বিশেষ করে সার্টিফিকেটের ধরন, বৈধতা, নিজের নামে নথি এবং আবেদনপত্রে সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে সামান্য ভুলও সমস্যার কারণ হতে পারে। নিচের ৪টি বিষয় অবশ্যই দেখে নিন।

- Advertisement -

শুধু বাবার ওবিসি সার্টিফিকেটে মিলবে না ছাড় (OBC Verification)

নতুন নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, শুধু বাবার পুরনো OBC সার্টিফিকেট থাকলেই কোনও প্রার্থী আর স্বয়ংক্রিয়ভাবে OBC সংরক্ষণের সুবিধা পাবেন না। অর্থাৎ পরিবারের কারও সার্টিফিকেট দেখিয়ে আবেদন করার সুযোগ আর নেই—প্রার্থীকে নিজের নামে বৈধ OBC এবং প্রয়োজন হলে OBC নন-ক্রিমি লেয়ার (OBC-NCL) সার্টিফিকেট জমা দিতে হবে।

নিজের নামে ‘Valid OBC-NCL’ সার্টিফিকেট বাধ্যতামূলক

সংরক্ষণের সুবিধা পেতে এখন প্রার্থীকে নিজের নামে উপযুক্ত কর্তৃপক্ষের (Competent Authority) দেওয়া বৈধ OBC-Non Creamy Layer (OBC-NCL) সার্টিফিকেট জমা দিতেই হবে। শুধু সার্টিফিকেট থাকলেই হবে না, আবেদন করার সময় সেটি কার্যকর, আপডেটেড এবং আইনিভাবে বৈধ থাকতে হবে।

নির্দিষ্ট ডেটের মধ্যে জমা না দিলে ‘General Category’

নতুন নিয়ম অনুযায়ী, কলেজে ভর্তি বা চাকরির বিজ্ঞপ্তিতে নির্ধারিত শেষ তারিখের (Crucial Date) মধ্যে যদি কোনও প্রার্থী নিজের নামে বৈধ OBC-Non Creamy Layer (OBC-NCL) সার্টিফিকেট জমা দিতে না পারেন, তাহলে তাকে OBC সংরক্ষণের আওতায় বিবেচনা করা হবে না। সেই ক্ষেত্রে ভর্তি কমিটি বা নিয়োগকারী সংস্থা আবেদনকারীকে সরাসরি আনরিজার্ভড (General) ক্যাটাগরির প্রার্থী হিসেবে গণ্য করবে এবং সাধারণ প্রার্থীদের সঙ্গে একই প্রতিযোগিতায় অংশ নিতে হবে।

ক্রিমি লেয়ার (Creamy Layer) নিয়ম ও আয়ের সীমা

ওবিসি রিজার্ভেশন শুধুমাত্র আর্থিকভাবে অনগ্রসরদের জন্য প্রযোজ্য। সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী, যেসকল ছাত্র-ছাত্রী বা চাকরিপ্রার্থীদের বাবা-মায়ের মোট বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি, তারা ওবিসি হলেও ‘ক্রিমি লেয়ার’ (Creamy Layer) হিসেবে গণ্য হবেন। এই আয়ের ঊর্ধ্বসীমা পার করলে ওবিসি রিজার্ভেশনের কোনো সুবিধাই পাওয়া যাবে না।

OBC Reservation Update 2026 (State NCL) ওবিসি সংরক্ষণ নীতি

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে OBC সংরক্ষণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। আগে OBC ক্যাটাগরি OBC-A এবং OBC-B—এই দুই ভাগে বিভক্ত ছিল এবং যথাক্রমে ১০% ও ৭% সংরক্ষণ দেওয়া হতো। তবে নতুন সিদ্ধান্তে এই বিভাজন সম্পূর্ণ বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি স্পষ্ট করা হয়েছে, এখন থেকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে শুধুমাত্র ২০১০ সালের পূর্ববর্তী OBC তালিকাভুক্ত ৬৬টি শ্রেণীকেই OBC হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

এখন থেকে শুধুমাত্র ‘OBC’ হিসেবেই সংরক্ষণ দেওয়া হবে এবং সার্বিকভাবে সংরক্ষণের পরিমাণ সংশোধন করে ৭% করা হয়েছে। প্রশাসনের দাবি, এই নতুন নিয়মের ফলে কলেজ ভর্তি এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং যোগ্য প্রার্থীরাই সঠিক সুবিধা পাবেন।

তথ্যলিংক
পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটhttps://castcertificatewb.gov.in/
OBC NCL আবেদন লিংকClick Here ➤
- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -