বড় ঘোষণা! ৫০% বাড়ল পেনশন, আগস্ট থেকেই মিলবে বাড়তি টাকা—জেনে নিন কারা পাবেন

-


বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা লক্ষ লক্ষ উপভোক্তার জন্য মাসিক পেনশন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্যের বিভিন্ন সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের সুবিধাভোগীরা এবার থেকে মাসে ১,০০০ টাকার পরিবর্তে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ এক ধাক্কায় ৫০০ টাকা বা ৫০ শতাংশ পেনশন বৃদ্ধি করা হয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

৫০% বাড়ল পেনশন বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক পোস্টে লেখেন ‘পশ্চিমবঙ্গের জনগণ যে আশা, ভরসা ও বিশ্বাস নিয়ে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন, সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যেই আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পসমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ টাকা করার নির্দেশ জারি করা হয়েছে।’

- Advertisement -

উপকৃত হবেন বহু মানুষ

সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং দিব্যাঙ্গ উপভোক্তারা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগস্ট ২০২৬ মাস থেকেই বর্ধিত পেনশন কার্যকর হবে এবং ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসের বর্ধিত পেনশনের অর্থ সরাসরি জমা করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের মানুষের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই ভবিষ্যতেও জনমুখী ও কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কাজ অব্যাহত থাকবে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News