পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু, মাসে বেতন ১২,০০০ টাকা

-

JKNews24 Disk: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগের খবর। পশ্চিমবঙ্গ সরকারের Directorate of Security দপ্তরের অধীনে মোট ৩০টি ড্রাইভার (Driver) পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হচ্ছে। তাই যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য এটি হতে পারে ভালো সুযোগ। কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়সসীমা ও প্রয়োজনীয় নথি।

অবশ্যই পড়ুন: {{post_title link:post}}

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৬। নির্দিষ্ট দিনে বিকেল ৫টার মধ্যে কলকাতায় নির্ধারিত দপ্তরে সরাসরি হাতে আবেদনপত্র জমা দিতে হবে। এখানে মনে রাখা জরুরি, ডাকযোগে বা অনলাইন মাধ্যমে কোনও আবেদন গ্রহণ করা হবে না। তাই আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত নথি সংযুক্ত করে সময়ের মধ্যেই জমা দেওয়া বাধ্যতামূলক।

- Advertisement -

সরকারি ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি 2026

যোগ্যতা:

  • এই পদে আবেদন করতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, আবেদনকারীর কাছে বৈধ চার চাকার গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
  • সঙ্গে কমপক্ষে দুই বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ, শুধুমাত্র লাইসেন্স থাকলেই হবে না, বাস্তব Driving Experience-ও থাকতে হবে।

বয়সসীমা: 

২১ থেকে ৪০ বছরের মধ্যে। নির্ধারিত বয়সসীমার বাইরে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে?

নিয়োগ প্রক্রিয়াটি একাধিক ধাপে সম্পন্ন করা হবে। প্রথমে জমা পড়া আবেদনপত্র যাচাই করে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে, যা প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ জানানো হয়েছে। ওই তালিকায় নাম থাকা প্রার্থীদের ১ মার্চ ২০২৬ তারিখে ড্রাইভিং টেস্টে অংশ নিতে হবে, যেখানে তাঁদের গাড়ি চালানোর দক্ষতা সরাসরি মূল্যায়ন করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের জন্য ২ মার্চ ২০২৬ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News