পশ্চিমবঙ্গ পুলিশে ৯ হাজার নিয়োগের ঘোষণা, নভেম্বরেই আসতে পারে বিজ্ঞপ্তি

তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গে পুলিশে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য বড় খবর। রাজ্যে নতুন করে ৯ হাজার পুলিশকর্মী নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গত ১১ অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। পাশাপাশি, আগামী নভেম্বর মাসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, কলকাতা পুলিশের ৪ হাজার কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশিত হতে পারে বলে জানা যাচ্ছে।

- Advertisement -

পুলিশে ৯ হাজার নতুন নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

১১ অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য পুলিশের ১১,৭৪৯ জন নবনিযুক্ত কনস্টেবলের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই নতুন নিয়োগের বিষয়েও চাকরিপ্রার্থীদের বার্তা দেন তিনি। রাজ্যে কর্মসংস্থান বাড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে আরও ৯,০০০ পুলিশকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানানো হয়েছে। প্রশাসনিক ও নিয়োগ বোর্ড সূত্রের ইঙ্গিত অনুযায়ী, শূন্যপদ সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত হলে নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে এই নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

কলকাতা পুলিশের ৪০০০ কনস্টেবলের ফলাফল ডিসেম্বরে

অনুষ্ঠানে জানানো হয়েছে, কলকাতা পুলিশের ৪,০০০ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দীর্ঘদিন ধরে ফলাফলের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে। পাশাপাশি, নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে সফল প্রার্থীদের ইন্টারভিউ-সহ পরবর্তী নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও কলকাতা পুলিশের ৩০০ জন সাব-ইনস্পেক্টর (SI) নিয়োগের নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

- Advertisement -

পুলিশের দফতরে পিএসসি-র মাধ্যমে ৬৫০ ক্লার্ক নিয়োগ

শুধু পুলিশকর্মী বা কনস্টেবল নিয়োগই নয়, প্রশাসনিক কাজের সুবিধার্থে পুলিশ বিভাগে করণিক বা ক্লার্ক নিয়োগের কথাও জানানো হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর মাধ্যমে মোট ৬৫০ জন ক্লার্ক নিয়োগ করা হতে পারে বলে জানা গিয়েছে। এই নিয়োগের ফলে সরকারি দপ্তরে অফিসের কাজ করার সুযোগ খুঁজছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে নিয়োগের যোগ্যতা, শিক্ষাগত শর্ত, আবেদন পদ্ধতি ও বয়সসীমা সম্পর্কে বিস্তারিত জানতে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা করতে হবে।

- Advertisement -

মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা

রাজ্যে পর্যাপ্ত যোগ্য পুলিশকর্মীর অভাব ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী জানান, উত্তরপ্রদেশেপ্রতি এক লক্ষ জনসংখ্যায় প্রায় ২০০ জন পুলিশকর্মী থাকেন। পূর্বের সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, অতীতে এরাজ্যে সিভিক দিয়ে থানা চালানো হত। তবে এবার রাজ্যে পুলিশ বাহিনীর সংখ্যা ও দক্ষতা আরও বাড়ানো দরকার।
ইতিমধ্যে সিভিকদের মাসিক ভাতা ২০০০ টাকা বাড়ানো হয়েছে। অক্টোবর মাস থেকেই পুলিশকর্মীদের রেশন ভাতা ৫০০ টাকা বাড়িয়ে এককালীন ২০০০ টাকা করা হয়েছে। আগামী বাজেটে তা আরও বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News