Homeপড়াশোনা খবরশিক্ষাগরমের ছুটি আরও বাড়ল পশ্চিমবঙ্গে, কবে খুলবে স্কুল? বড় আপডেট

গরমের ছুটি আরও বাড়ল পশ্চিমবঙ্গে, কবে খুলবে স্কুল? বড় আপডেট

-

স্কুলপড়ুয়া ও অভিভাবকদের জন্য বড় সুখবর। পশ্চিমবঙ্গে আরও বাড়ানো হল স্কুলের গরমের ছুটি। ১৩ মে শিক্ষা দপ্তরের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর-র বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ঘোষণা অনুযায়ী ১১ মে থেকে শুরু হওয়া গরমের ছুটি ১৭ মে পর্যন্ত থাকার কথা ছিল। তবে তীব্র গরম ও আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার অনুমোদিত স্কুল আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। ফলে পড়ুয়াদের ছুটি আরও কিছুদিন বাড়ল। এই সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পশ্চিমবঙ্গে বাড়ল স্কুলের গরমের ছুটি

প্রতি বছর মে মাসের মাঝামাঝি সময় থেকেই পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। তবে এবার পরিস্থিতি একটু আলাদা। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, মে মাসের শুরু থেকেই রাজ্যের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে এবং এখনই গরম কমার কোনো ইঙ্গিত নেই। অনেক জায়গাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। ছোট পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নির্দেশে শিক্ষা দপ্তর গরমের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিগত বছরের ট্রেন্ড দেখলে বোঝা যায় পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে প্রাথমিকভাবে গরমের ছুটির মেয়াদ কম দেওয়া হয়। কিন্তু পরে পরিস্থিতি সাপেক্ষে তা বাড়ানো হয়ে থাকে। ২০২৫ এ প্রাথমিক ছুটি ছিল ১২ মে থেকে ২৩ মে। পরে বাড়িয়ে তা ১ জুন পর্যন্ত করা হয়েছিল। ২০২৬ এ প্রাথমিক ঘোষণা অনুযায়ী ছুটি স্থির ছিল ১১ থেকে ১৭ মে। সম্প্রতি এবছরও ছুটি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত টানা হয়েছে।

কবে খুলবে স্কুল?

আগের ঘোষণা অনুযায়ী, এবছর ১৭ মে পর্যন্ত গরমের ছুটি থাকার পর ১৮ মে থেকে স্কুল খোলার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, এখন আগামী ১ জুন থেকে রাজ্যের স্কুলগুলোতে ফের পঠনপাঠন শুরু হবে। যদিও এই নিয়ম পাহাড়ি এলাকার স্কুলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। রাজ্যের বাকি সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার অনুমোদিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে এই নতুন নির্দেশ কার্যকর হবে।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -