Weather Today: মাসের শেষে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস

জানারুল খান, কলকাতাঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে আজ অষ্টমীর দিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই ঠাকুর দেখতে বেরোনো বা অন্য কোনও কাজে বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না।

- Advertisement -

দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার ছুটির দিনে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, তামিলনাড়ুর দক্ষিণ উপকূলে থাকা একটি ঘূর্ণাবর্ত থেকে তৈরি নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ফলে আগামী দিনে আবহাওয়ার পরিস্থিতিতে কোনও পরিবর্তন হয় কি না, সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শুধুমাত্র দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকতে পারে। তবে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন আবহাওয়া মডেলে ইঙ্গিত মিলেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে ২৫ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের গতিপথ, শক্তি এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর এর প্রভাব কতটা পড়বে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

কেমন থাকবে সোমবারের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শুরুতে বাংলায় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকলেও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News