ষষ্ঠী থেকে বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কী জানাল হাওয়া অফিস? আগামীকালের আবহাওয়া

জানারুল খান, কলকাতাঃ  দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। আজ দ্বিতীয়া, ইতিমধ্যেই শহরের একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। প্যান্ডেলে প্যান্ডেলে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। তবে পুজোর আনন্দের মাঝেই চিন্তা বাড়াচ্ছে বৃষ্টির সম্ভাবনা এবং আকাশে জমতে থাকা মেঘ। এই পরিস্থিতিতে নিম্নচাপের গতিপ্রকৃতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে হাওয়া অফিস। শুধু আজ নয়, আগামীকাল আবহাওয়া কেমন থাকবে এবং পুজো মণ্ডপে ঠাকুর দেখতে বেরোনোর সময় বৃষ্টির মুখে পড়তে হবে কি না, তা জানতে জেনে নিন আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস।

- Advertisement -

পুজোর মুখে নয়া নিম্নচাপ

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পাশাপাশি আন্দামান সাগরেও ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাব্য নিম্নচাপটির অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে থাকতে পারে। অন্যদিকে, আগামী দু’দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে আজ থেকে বুধবার, অর্থাৎ চতুর্থী পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়া কেমন থাকবে, জেনে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। সকাল ও সন্ধ্যার দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে বৃহস্পতিবার, অর্থাৎ পঞ্চমী থেকে আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

- Advertisement -

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

পুজোয় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ পঞ্চমী পর্যন্ত উত্তরবঙ্গের কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার, ষষ্ঠী ও শনিবার প্রথম সপ্তমীর দিন কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টি হতে পারে। তবে আগামী দশমী পর্যন্ত আবহাওয়া শুকনো থাকবে উত্তরবঙ্গে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News