Homeদেশ ও বিদেশআবহাওয়াবাংলার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

-

ভ্যাপসা গরমের মাঝেই মিলল খানিকটা স্বস্তির খবর। আচমকাই বদলাতে চলেছে বাংলার আবহাওয়ার মেজাজ (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বিকেল কিংবা সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দিনের তীব্র গরমের পর কিছুটা স্বস্তি মিলতে পারে সাধারণ মানুষের। তবে যারা বাইরে বেরোনোর পরিকল্পনা করছেন, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিকেলে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি (Weather Update)

সূত্রের খবর, আগামী তিন থেকে ছয় ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বিকেলের পর থেকে West Bengal-এর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু বৃষ্টিই নয়, এর সঙ্গে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

- Advertisement -

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও এর মাঝেই আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিতও মিলছে। বর্তমানে উত্তর শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে, যা আপাতত একই জায়গায় রয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত থেকে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড হয়ে উপ-হিমালয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। পাশাপাশি উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকাতেও আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বললে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিকেল থেকে সন্ধ্যার মধ্যে West Bengal-এর মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। এমনকি কয়েকটি এলাকায় অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও প্রবল ঝড়ের আশঙ্কাও রয়েছে।

অন্যদিকে আগামীকাল অর্থাৎ বুধবারও উত্তরবঙ্গের আবহাওয়ার খুব একটা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -