Homeপ্রকল্পসরকারি প্রকল্পবন্ধ হবে না পুরনো প্রকল্প! তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা মিলবে?

বন্ধ হবে না পুরনো প্রকল্প! তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা মিলবে?

-

বাংলায় নতুন সরকার গঠনের পর থেকেই সাধারণ মহিলাদের মনে একটাই প্রশ্ন ঘুরছে—লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প কি বন্ধ হয়ে যাবে, নাকি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার থেকে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে? কারণ এ মাসে এখনও পর্যন্ত বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছয়নি, ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। তবে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আগে থেকে চালু থাকা কোনও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। এরপর থেকেই জল্পনা আরও বেড়েছে, তাহলে কি আগের মতোই লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা মিলবে, নাকি নতুন করে অন্য কোনও ঘোষণা আসতে চলেছে।

বন্ধ হচ্ছে না আগের প্রকল্প (Lakshmir Bhandar)

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, ভোটের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি একে একে পূরণ করা হবে এবং সরকার সেই ব্যাপারে বদ্ধপরিকর। তবে একইসঙ্গে তিনি এও বলেন যে, আগে থেকে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। এরপর থেকেই সাধারণ মানুষের মধ্যে জল্পনা শুরু হয়েছে যে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথী, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার মতো জনপ্রিয় প্রকল্পগুলি হয়তো আগের মতোই চালু থাকবে।

- Advertisement -

বন্ধ হবে লক্ষীর ভাণ্ডার?

জানিয়ে দিই, বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে, ক্ষমতায় এলে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। কারণ, তৃণমূল সরকারের ক্ষমতায় লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) বাবদ ১৫০০ টাকা করে পাওয়া যাচ্ছিল, যা সম্প্রতি বাড়ানো হয়েছিল। তাই বিজেপি বলেছিল যে, এবার সেই টাকা দ্বিগুণ দেওয়া হবে, এবং প্রকল্পের নাম পরিবর্তন করে করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী আবার বললেন, পুরনো প্রকল্পগুলি বন্ধ হবে না। সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে কি হবে না, বা বিজেপির তরফ থেকে নতুন প্রকল্প চালু করা হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। আগামী সোমবার পুনরায় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও সিদ্ধান্তের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আজ থেকেই পশ্চিমবঙ্গে কার্যকর হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। পাশাপাশি সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাও ৫ বছর বাড়ানো হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় আনা হয়েছে রাজ্যকে।

অন্যদিকে নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, বেকার যুবকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন ১৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়াও আরও বেশ কিছু প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল নির্বাচনী ইশতেহারে। এখন সাধারণ মানুষের নজর একটাই বিষয়ে—ডবল ইঞ্জিন সরকার ধাপে ধাপে এই সমস্ত প্রকল্প বাস্তবায়ন করতে পারে কিনা।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -