রেডমি আগামী সপ্তাহে ভারতে তাদের নতুন Redmi Turbo 5 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির ঘোষণা অনুযায়ী, ফোনটি ১৬ জুন বাজারে আসবে এবং লঞ্চের পর এটি Amazon ও Xiaomi India-এর অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। নতুন এই ডিভাইসটি ব্ল্যাক ও হোয়াইট— দুই রঙের বিকল্পে পাওয়া যাবে। উল্লেখযোগ্য বিষয় হল, এটি ভারতে শাওমির সাব-ব্র্যান্ডের প্রথম Turbo সিরিজের স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। লঞ্চের আগেই কোম্পানি জানিয়েছে যে ফোনটিতে অক্টা-কোর MediaTek Dimensity 8000 সিরিজের চিপসেট থাকবে, যা পারফরম্যান্সের দিকে বিশেষ নজর দেবে। আসুন বিস্তারিতভাবে এই ফিচারের বিষয় দেখে নেওয়া যাক…
Redmi Turbo 5 ফোনের স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের দিক থেকে Redmi Turbo 5-কে বেশ শক্তিশালী প্যাকেজ হিসেবেই তুলে ধরছে কোম্পানি। অফিসিয়াল মাইক্রোসাইটে ইতিমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার সামনে আনা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ফোনটিতে চীনা ভার্সনের মতো একই ধরনের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রাখা হবে। পাশাপাশি পারফরম্যান্সের জন্য এতে থাকতে পারে অক্টা-কোর MediaTek Dimensity 8500 Ultra চিপসেট।
মেমোরির দিক থেকেও ফোনটি বেশ আকর্ষণীয় হতে পারে। রিপোর্ট অনুযায়ী, এতে সর্বোচ্চ 12GB LPDDR5X RAM এবং অতিরিক্ত 12GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট থাকতে পারে। অর্থাৎ মোট 24GB পর্যন্ত RAM-এর মতো অভিজ্ঞতা পাওয়া যেতে পারে। এর সঙ্গে থাকবে UFS 4.1 স্টোরেজ, ফলে অ্যাপ খোলা, ফাইল ট্রান্সফার বা গেম লোডিং আরও দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্যামেরা বিভাগেও ভালো ভারসাম্য রাখার চেষ্টা করেছে রেডমি। ফোনে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে, যেখানে OIS এবং EIS— দুই ধরনের স্ট্যাবিলাইজেশন সাপোর্ট থাকবে। এর সঙ্গে থাকবে 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকতে পারে 20MP ফ্রন্ট ক্যামেরা, যা হোল-পাঞ্চ ডিসপ্লের মধ্যে বসানো হবে বলে জানা যাচ্ছে।
ডিসপ্লে এবং ব্যাটারির দিক থেকেও ফোনটি নজর কেড়েছে। এতে একটি ফ্ল্যাট 1.5K ফ্লুইড ডিসপ্লে থাকতে পারে, যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে— ফলে স্ক্রলিং ও গেমিং আরও স্মুথ লাগতে পারে। এছাড়া দ্রুত চার্জিংয়ের জন্য 100W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। আর দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনে 7560mAh বড় ব্যাটারি দেওয়ার সম্ভাবনার কথাও সামনে এসেছে।
