পিছনেও থাকবে ডিসপ্লে, সঙ্গে 8500mAh ব্যাটারি! Xiaomi আনছে নতুন স্মার্টফোন

Sanju Das, কলকাতাঃ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। শাওমির তরফে জানানো হয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর চিনের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন Xiaomi 18 Pro Max। লঞ্চের আগেই ফোনটির ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা এবং ডিজাইন নিয়ে বেশ কিছু তথ্য সামনে এনেছে সংস্থা। ফলে উন্নত পারফরম্যান্স, ভালো ক্যামেরা ও আধুনিক ফিচারের সঙ্গে নতুন ফোন খুঁজছেন এমন ক্রেতাদের মধ্যে এই মডেলটি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

- Advertisement -

লঞ্চ হচ্ছে Xiaomi 18 Pro Max

Xiaomi 18 Pro Max-এর ডিসপ্লে নিয়েও ইতিমধ্যেই বেশ কিছু তথ্য সামনে এসেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই ফোনে নতুন M11 লুমিনেসেন্ট প্যানেল ব্যবহার করা হতে পারে। শাওমির দাবি, আগের প্রজন্মের প্যানেলের তুলনায় এই ডিসপ্লে প্রায় ২০ শতাংশ বেশি কার্যকর হবে এবং সর্বোচ্চ ৪০০০ নিটস ব্রাইটনেস দিতে পারে। পাশাপাশি এতে 2K রেজোলিউশন সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটির বেজেল মাত্র ০.৯৯ মিলিমিটার হওয়ায় স্ক্রিন-টু-বডি রেশিওও বেশ বেশি হতে পারে। শুধু সামনের ডিসপ্লেই নয়, ফোনের পিছনের অংশেও একটি উন্নত মানের ডিসপ্লে দেওয়া হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

এদিকে ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে এই মডেলে পাওয়া যাবে 8500mAh-র একটি বিরাট ব্যাটারি। তবে শুধুমাত্র 18 Pro মডেলটিতে 7000mAh ব্যাটারি থাকবে বলে কোম্পানি জানিয়েছে। এই উন্নত মানের ব্যাটারির কারণে এই সিরিজের চাহিদা বাজারে যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি ক্যামেরা হিসেবে এই মডেলটিতে পাওয়া যাবে 200 মেগাপিক্সেলের একটি লাইকা সেন্সর। এছাড়া উভয় স্মার্টফোনেই লাইকার সঙ্গে যৌথভাবে তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে।

- Advertisement -

প্রসেসরের দিক থেকেও Xiaomi 18 Pro Max-এ বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, ফোনটিতে ২ ন্যানোমিটারের Snapdragon 8 Elite Gen 6 Pro চিপসেট ব্যবহার করা হতে পারে। তবে প্রসেসর নিয়ে এখনও পর্যন্ত শাওমির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে, ফোনটি কালো, গ্যালাক্সি ব্লু এবং সাদা—এই তিনটি রঙের বিকল্পে আসবে বলে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে। তবে Xiaomi 18 Pro Max-এর দাম নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তাই ফোনটির দাম, প্রসেসর এবং অন্যান্য ফিচার সম্পর্কে বিস্তারিত জানতে এখন নজর থাকবে আগামী ২৩ সেপ্টেম্বরের লঞ্চ ইভেন্টের দিকে।

Sanju Das
Sanju Dashttps://jknews24.in/
আমি Sanju Das, একজন Technical Person। গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছি। MCET কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। কম্পিউটার, স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে নিয়মিত লেখালেখি করি। প্রযুক্তির দুনিয়ায় নতুন কী আসছে এবং কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের কাজে লাগবে, তা সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। মেল - sanju.officiaal@gmail.com
Breaking News