Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)নামাজ পড়তে হলে শিফটে পড়ুন’, কড়া বার্তা যোগী আদিত্যনাথের

নামাজ পড়তে হলে শিফটে পড়ুন’, কড়া বার্তা যোগী আদিত্যনাথের

-

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ফের একবার স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর রাজ্যে রাস্তা আটকে কোনওভাবেই নামাজ বা প্রার্থনা করা যাবে না। সোমবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য এবং সেখানে প্রার্থনার নামে যান চলাচলে বাধা সৃষ্টি করা ঠিক নয়। তাঁর কথায়, অসুস্থ মানুষ, কর্মজীবী থেকে ব্যবসায়ী—সবার সুবিধার কথা ভেবেই সরকার এই নিয়ম কঠোরভাবে মানাতে চায়। যোগী আদিত্যনাথ আরও বলেন, রাস্তা যাতায়াতের জন্য তৈরি হয়েছে, সেটি বন্ধ করে কোনও ধর্মীয় কার্যকলাপ চলতে পারে না।

রাস্তায় নামাজ পড়া নিয়ে কড়া বার্তা যোগীর (Yogi Adityanath)

ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “আমাকে প্রায়ই অনেকে জিজ্ঞেস করেন উত্তরপ্রদেশে কি রাস্তায় নামাজ পড়া হয় না? আমি তাঁদের গর্বের সঙ্গে বলি, একেবারেই হয় না। চাইলে আপনারা নিজে গিয়ে দেখে আসতে পারেন। রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য তৈরি হয়েছে। ধর্মীয় প্রার্থনার কারণে সেই রাস্তা কেউ আটকে রাখতে পারে না। যেখানে প্রার্থনা করার নির্দিষ্ট স্থান রয়েছে, সেখানেই গিয়ে প্রার্থনা করতে হবে।”

- Advertisement -

এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, “অনেক সময় প্রশাসনকে বলা হয় নামাজ পড়ার জন্য পর্যাপ্ত জায়গা নেই, তাই রাস্তায় নামাজ পড়তে হচ্ছে। আমি বলি, মানুষ বেশি হলে একাধিক শিফটে প্রার্থনা করুন। যেখানে প্রার্থনা করার কথা, সেখানেই প্রার্থনা করতে হবে। প্রয়োজন হলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নির্দিষ্ট সময় ও নিয়ম মেনেই প্রার্থনা হওয়া উচিত।”

এদিন যোগী আরও বলেন, উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত। সেই আইন সবার জন্য সমান। সাধারণ নাগরিক থেকে শুরু করে, শ্রমিক, বড় ব্যবসায়ী, একজন অসুস্থ মানুষ কারও সমস্যা হতে দেওয়া চলবে না। প্রত্যেকের জন্য নিয়ম সমানভাবে প্রযোজ্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সবশেষে কার্যত হুঙ্কার দিয়ে বলেন, সরকার প্রত্যেককে আলোচনার মাধ্যমে বিষয়গুলি মিটিয়ে নেওয়ার আহ্বান জানায়। কিন্তু কেউ যদি সরকারের নিয়ম না মানে তবে কঠোর ব্যবস্থা নিতে হবে। যোগীর কথায়, “রাস্তায় নৈরাজ্য চলবে না। ভালভাবে বোঝালে যদি মানুষ মেনে নেয় তাহলে ভাল, অন্যথায় বিকল্প পথ অবলম্বন করতে হবে।”

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -