তামান্না খান, কলকাতাঃ অক্টোবর মাসের ১৭ তারিখ পেরিয়ে গেলেও যুবশক্তি প্রকল্পের (Yuva Shakti) আবেদন কবে থেকে শুরু হবে?। রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন, যুবশক্তি প্রকল্পের (Yuva Shakti) আবেদন কবে থেকে শুরু হচ্ছে? এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা বাজেটে ঘোষণা করেছিল বিজেপি সরকার। অক্টোবর মাস থেকেই আবেদন শুরু হওয়ার কথা থাকলেও রাজ্য সরকারের তরফে এখনও কোনও নতুন খবর পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, অক্টোবরের পরিবর্তে নভেম্বর মাস থেকে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হতে পারে।
যুবশক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে?
বিজেপি সরকার তাদের বাজেটে জানিয়েছিল, রাজ্যে সরকার গঠন করলে যুবসাথী প্রকল্পের বদলে চালু করা হবে যুবশক্তি ভরসা কার্ড। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে আর্থিক সহায়তা পাবেন। বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, অক্টোবর মাস থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সেই ঘোষণা অনুযায়ী, স্নাতক বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য প্রার্থীরা ২,০০০ টাকা করে পাবেন বলে জানানো হয়েছিল।
যুবশক্তি প্রকল্পে আবেদনের যোগ্যতা কী কী?
যুবশক্তি প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারীকে বেকার হতে হবে এবং কোনও চাকরি বা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না। দ্বিতীয়ত, তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অন্তত মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া, মাসিক আয় ১ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না এবং ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। তবে যুবশক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নতুন আপডেট পাওয়া যায়নি।
আরও পড়ুন: Assam Rifles Recruitment 2026: ৩৫৪ পদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু
বেকারদের প্রত্যাশা ছিল, হয়তো পুজোর আগেই এই প্রকল্পের পোর্টাল খুলে দেওয়া হবে এবং অনলাইন ও অফলাইন দু’ভাবেই চলবে আবেদন। তবে এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে যুবশক্তির কোনও অফিসিয়াল পোর্টাল চালু করা হয়নি বা অফলাইনে আবেদনের ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে, দুর্গাপুজোর ছুটি কাটলে বা নভেম্বরের শুরুর দিকেই হয়তো যুবশক্তির আবেদন শুরু হতে পারে। যদিও তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। কারণ, নবান্নের তরফ থেকে এ বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি।
