সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / RRB Recruitment 2025: রেলে প্যারামেডিক্যাল ৪৩৪ পদে আবেদন শুরু, জানুন বিস্তারিত 

RRB Recruitment 2025: রেলে প্যারামেডিক্যাল ৪৩৪ পদে আবেদন শুরু, জানুন বিস্তারিত

Author Pinky Khan
Published: August 10, 2025 5:29 AM
Follow Us:
Google News icon
RRB Recruitment 2025 রেলে প্যারামেডিক্যাল ৪৩৪ পদে আবেদন শুরু, জানুন বিস্তারিত
---Advertisement---

RRB Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! ভারতীয় রেলওয়ের প্যারামেডিক্যাল বিভাগে এই বছর মোট ৪৩৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। গত শনিবার রাতে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়। এর মাধ্যমে নার্সিং সুপারিন্টেনডেন্ট, ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড), হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড-II, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II, ডায়ালাইসিস টেকনিশিয়ান, রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান এবং ইসিজি টেকনিশিয়ানসহ মোট ৪৩৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়স সীমা:

যারা এই নিয়োগে আগ্রহী, তাদের বয়স অবশ্যই কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে মনে রাখতে হবে, প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা থাকতে পারে। সঙ্গে রয়েছে SC/ST/OBC প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের বিশেষ ছাড়ের সুযোগ, যা তাদের জন্য সুবিধাজনক হবে।

আবেদনের দিনক্ষণ:

৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্র সংশোধন করা যাবে ১১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। সংশোধনের জন্য প্রার্থীকে অতিরিক্ত ২৫০ টাকা জমা দিতে হবে।

আবেদনের ফি:

ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য ৫০০ টাকা ফি জমা দিতে হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণ করার পর তাদের মধ্যে থেকে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। অন্যদিকে তফসিলি জাতি (SC), উপজাতি (ST), মহিলা ও সংখ্যালঘু প্রার্থীদের জন্য আবেদন ফি মাত্র ২৫০ টাকা, যা পরবর্তীতে রেলের পক্ষ থেকে পুরোটা ফেরত দেয়া হবে।

---Advertisement---

শিক্ষাগত যোগ্যতা:

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ২০২৫ সালের প্যারামেডিক্যাল নিয়োগের জন্য পদভেদে আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করেছে। নার্সিং সুপারিন্টেনডেন্টের জন্য বি.এসসি নার্সিং বা জিএনএম (GNM) ডিপ্লোমা ও দুই বছরের অভিজ্ঞতা, ডায়ালাইসিস টেকনিশিয়ানের জন্য বি.এসসি ও ডায়ালাইসিস ডিপ্লোমা, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের জন্য বি.এসসি ও স্যানিটেশন ডিপ্লোমা, ফার্মাসিস্টের জন্য ১০+২ সায়েন্স ও ফার্মাসি ডিপ্লোমা, এক্স-রে রেডিওগ্রাফারের জন্য বি.এসসি বা সংশ্লিষ্ট কোর্সে ডিপ্লোমা, ইসিজি টেকনিশিয়ানের জন্য বি.এসসি ও ইসিজি ডিপ্লোমা এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য ১০+২ সায়েন্স ও ল্যাব টেক ডিপ্লোমা থাকতে হবে।

আবেদনের পদ্ধতি:
https://www.rrbapply.gov.in/#/auth/home
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

---Advertisement---

কোন পদে কত বেতন

নংপদসপ্তম CPC-এ পে লেভেলপ্রাথমিক বেতন (রু.)মেডিক্যাল স্ট্যান্ডার্ডবয়স (০১-০১-২০২৬ অনুযায়ী)মোট শূন্যপদ (সমস্ত RRB)
1নার্সিং সুপারিনটেনডেন্ট744900C120-40272
2ডায়ালাইসিস টেকনিশিয়ান635400B120-3304
3স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক (গ্রে II)635400C118-3333
4ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড)529200C220-35105
5রেডিওগ্রাফার-এক্স-রে টেকনিশিয়ান529200B119-3304
6ইসিজি টেকনিশিয়ান425500C118-3304
7ল্যাবরেটরি সহকারী (গ্রেড II)321700B118-3312
মোট434
---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---