Homeপশ্চিমবঙ্গআবহাওয়াষষ্ঠীর দিনে দক্ষিণবঙ্গে দুর্যোগ! নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে ৮ জেলায় বৃষ্টি

ষষ্ঠীর দিনে দক্ষিণবঙ্গে দুর্যোগ! নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে ৮ জেলায় বৃষ্টি

আর আন্দাজ নয়, ষষ্ঠীর মুখেই তৈরি হয়েছে নতুন নিম্নচাপ! হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের বিস্তৃতি ছড়িয়ে রয়েছে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত। এর জেরে আজ রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে, আর আগামী কয়েকদিন ধরে এই বৃষ্টি চলবে […]

- Advertisement -

আর আন্দাজ নয়, ষষ্ঠীর মুখেই তৈরি হয়েছে নতুন নিম্নচাপ! হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের বিস্তৃতি ছড়িয়ে রয়েছে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত। এর জেরে আজ রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে, আর আগামী কয়েকদিন ধরে এই বৃষ্টি চলবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাই যদি আজ ঠাকুর দেখতে বেরোনোর প্ল্যান করে থাকেন, তবে আগে জেনে নিন কোথায় কোথায় দুর্যোগ নামতে চলেছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া(South Bengal Weather)

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশায় নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। হাওয়া অফিস জানিয়েছে, আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

আগামীকালের আবহাওয়া

সপ্তাহের শুরুতেই আবারও দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় বৃষ্টি হবে। অন্যদিকে উত্তরবঙ্গে এদিন মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

--Advertisement--

অষ্টমীতে ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা

আপনাদের জানিয়ে রাখি, নিম্নচাপের পাশাপাশি আসন্ন অষ্টমীতেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর মৌসম ভবন। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাবেই ১ অক্টোবরের মধ্যে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

- Advertisement -
Rohan Khan
Rohan Khanhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
- Advertisement -
Related news