সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / উচ্চ মাধ্যমিক পাসে অঙ্গনওয়াড়ি চাকরি! ১৬ হাজারের বেশি শূন্যপদ 

উচ্চ মাধ্যমিক পাসে অঙ্গনওয়াড়ি চাকরি! ১৬ হাজারের বেশি শূন্যপদ

Author Pinky Khan
Published: December 28, 2025 1:28 PM
Follow Us:
Google News icon
---Advertisement---

pinky কলকাতা: সরকারি চাকরি খুঁজে থাকলে বাম্পার সুযোগ। কারণ, যোগীরাজ্যের তরফ থেকে এবার ১৬ হাজারের বেশি শূন্যপদে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি নিয়োগের (UP Anganwadi Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হল, যেখানে চাকরিপ্রার্থীরা ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাস করলে আবেদন করতে পারবে। এমনকি দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

রাজ্যে ১৬ হাজারের বেশি শূন্যপদে অঙ্গনওয়াড়ি নিয়োগ

সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের তরফে যে অঙ্গনওয়াড়ি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাতে ১৬ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। প্রতিটি জেলায় আলাদা আলাদা শূন্যপদ থাকলেও মূলত যেসব জেলায় বেশি নিয়োগ হচ্ছে সেগুলি হল ললিতপুর, সীতাপুর, প্রতাপগড়, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধনগর, আম্বেদকর নগর, বিজনৌর, ঝাঁসি সহ আরও কয়েকটি জেলা।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার জন্য মহিলাদের অবশ্যই যেকোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। শুধুমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবে। তবে দরিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারের বিধবা বা পরিত্যক্ত নারীরাও অগ্রাধিকার পাবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি সহ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে সরকারি ছাড় পাবেন।

---Advertisement---

বেতন কাঠামো

অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য নির্ধারিত মাসিক বেতন ৮,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে, যা পদ ও এলাকার ওপর নির্ভর করে। আরও সঠিক তথ্য এবং পদভেদে বেতন কাঠামো জানতে চাইলে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন দেখে নেওয়া উচিত।

আবেদন পদ্ধতি

এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

---Advertisement---
  • প্রথমে উত্তরপ্রদেশ রাজ্যের আইসিডিএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে (upanganwadibharti.in) ভিজিট করতে হবে।
  • এরপর নিজের জেলা নির্বাচন করে অনলাইনে আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর যাবতীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে প্রিন্ট আউট রেখে দিতে হবে।

---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---