সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / সিএনসিআই-তে কর্মখালি: কোন পদে নিয়োগ, বেতনই বা কত? জানুন বিস্তারিত 

সিএনসিআই-তে কর্মখালি: কোন পদে নিয়োগ, বেতনই বা কত? জানুন বিস্তারিত

Author Pinky Khan
Published: December 28, 2025 1:27 PM
Follow Us:
Google News icon
CNCI Recruitment
---Advertisement---

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (CNCI Recruitment)। মেডিক্যাল ফিজিসিস্ট পদে চুক্তির ভিত্তিতে রেডিয়োথেরাপি বিভাগে নিয়োগ করা হবে। প্রথমে এক বছরের জন্য কাজের মেয়াদ থাকবে, পরে প্রয়োজন হলে তা বাড়ানো হতে পারে। মাসিক বেতন নির্ধারিত হয়েছে ৯০,000 টাকা। আবেদন করতে হলে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ফিজিক্সে স্নাতকোত্তর ডিগ্রি কিংবা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। আরও বিস্তারিত যোগ্যতা ও শর্ত জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন করবেন কী ভাবে? (CNCI Recruitment)

আবেদন করতে হলে প্রথমে সিএনসিআই–র অফিসিয়াল ওয়েবসাইটে (https://cnci.ac.in/) যেতে হবে। হোমপেজেই সংশ্লিষ্ট নিয়োগ–বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশ অনুযায়ী স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ৩০ নভেম্বর। যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সরাসরি সিএনসিআই–র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---