সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে নতুন চাকরি! কী ভাবে করবেন আবেদন? 

মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে নতুন চাকরি! কী ভাবে করবেন আবেদন?

Author Pinky Khan
Published: December 28, 2025 1:27 PM
Follow Us:
Google News icon
Municipal Service Commission
---Advertisement---

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আবার নতুন করে কর্মী নিয়োগের ঘোষণা করেছে (Municipal Service Commission)। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরি খুঁজছেন, তাঁদের জন্য এটি দারুণ সুযোগ হতে পারে।

Municipal Service Commission

এই নিয়োগে মোট তিনটি পদে কর্মী নেওয়া হবে—অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ড্রাফটসম্যান। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে মাসিক বেতন ৫৬,১০০ টাকা, যেখানে আবেদন করতে হলে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি লাগবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য বেতন নির্ধারিত হয়েছে মাসে ৩৫,৮০০ টাকা এবং আবেদন করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা নিয়ে। উভয় পদের ক্ষেত্রেই বয়সসীমা সর্বোচ্চ ৩৬ বছর।

ড্রাফটসম্যান পদেও ভালো সুযোগ রয়েছে। এখানে মাসে ২৮,৯০০ টাকা বেতন পাওয়া যাবে। আবেদন করতে হলে দ্বাদশ শ্রেণি পাশের সঙ্গে আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে। এই পদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। প্রতিটি পদের আরও বিস্তারিত যোগ্যতা ও শর্ত জানতে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া উচিত।

আবেদন করবেন কী ভাবে?

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ ডিসেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি দেখুন।

---Advertisement---

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

---Advertisement---
---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---